Shane Warne Sledging: ‘বন্ধু, তোমার নয়, শচীনের ব্যাটিং দেখতে এসেছে সবাই’, সৌরভকে কেন বলেছিলেন ওয়ার্ন?
শ্যেন ওয়ার্ন (Shane Warne Sledging) নিজের একটি সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম সেরা অধিনায়কের নাম বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-এর কথা বলেছিলেন। সৌরভকে বিশেষ পছন্দ করতেন ওয়ার্ন (Warne)। এমনকি ধারাভাষ্য দেওয়ার সময় বারবার মহারাজকে ব
শেষ আপডেট: 7 March 2022 15:33
শ্যেন ওয়ার্ন (Shane Warne Sledging) নিজের একটি সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম সেরা অধিনায়কের নাম বলতে গিয়ে
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-এর কথা বলেছিলেন। সৌরভকে বিশেষ পছন্দ করতেন ওয়ার্ন (Warne)। এমনকি ধারাভাষ্য দেওয়ার সময় বারবার মহারাজকে বলতেন, ‘‘আপনি কিছু বলুন মিস্টার গাঙ্গুলি, আপনি তো একটা সময় সেরা ক্যাপ্টেন ছিলেন, আপনার বিশ্লেষণ সবাই শুনতে চায়।’’
ওয়ার্নের আচমকা মৃত্যুর পরে সৌরভও বাকিদের মতো মুহ্যমান হয়ে যান। তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে, সৌরভ এবং ওয়ার্নের নানা মুহূর্তের ছবিও। ওয়ার্নের প্রতি গভীর শ্রদ্ধা ছিল ভারতের অন্যতম সফল অধিনায়কেরও।
M S Dhoni: আইপিএলে নামার আগে নতুন অবতারে ধোনি, গম্ভীর মুখে দাদুর ভূমিকায়
যদিও স্পিন জাদুকরের মৃত্যুর চারদিন বাদে একটি ঘটনা তুলে ধরেছেন ইয়ান চ্যাপেল। ১৯৯৯ সালে অ্যাডিলেড টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার একটি টেস্ট ম্যাচ চলাকালীন ওয়ার্ন রীতিমতো স্লেজিং করেছিলেন সৌরভকে। ওই স্লেজিংয়ের কারণেই সৌরভ কিছুক্ষণের মধ্যে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
ওয়ার্ন সেদিন জিতেছিলেন। হেরেছিলেন সৌরভ। অস্ট্রেলিয়ার কিংবদন্তি সেদিন সৌরভকে বোলিং করার সময় বলে যান, ‘‘ওহে বন্ধু, আমার বোলিংগুলিকে তুমি অহেতুক নষ্ট করছো কেন? খেলতে হয় খেলো, না হলে শচীনকে খেলতে দাও। মনে রেখো, তোমার নয়, সবাই শচীনের ব্যাটিং দেখতে মাঠে এসেছে।’’
সৌরভ ওই কথা শোনার পরে মাথা গরম করে ওয়ার্নের একটি বলকে স্টেপআউট করে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে যান। সৌরভ সাজঘরে ফেরার সময় ওয়ার্নের দিকে তাকাতে তিনি মুচকি হেসেছিলেন। মানেটা ছিল, আমার পাতা ফাঁদে পা দিলে বন্ধু, কী দরকার ছিল তাড়াহুড়ো করে মারার!
ইয়ান চ্যাপেল ওই ঘটনা তুলে ধরে কলাম লিখেছেন অস্ট্রেলিয়ার নামী দৈনিকে। তারপরেই এই ঘটনা ফিরল ওয়ার্নের শেষকৃত্যের আগে।