Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Shane Warne Funeral: মেলবোর্নের মাঠে ওয়ার্নের নামে স্ট্যান্ড, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

শ্যেন ওয়ার্ন-এর শেষকৃত্য (Shane Warne Funeral) ওয়ার্নের (Warne) মতোই হবে। সারা অস্ট্রেলিয়া তাই চাইছে। রিকি পন্টিং মনে করছেন, তিনি বন্ধুহারা হলেন। অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, ওয়ার্নি মানেই অফুরন্ত ভালবাসা, স্বতঃস্ফূর্ত আবেগ। শ্যেন ওয়ার্ন

Shane Warne Funeral: মেলবোর্নের মাঠে ওয়ার্নের নামে স্ট্যান্ড, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

শেষ আপডেট: 6 March 2022 18:06

শ্যেন ওয়ার্ন-এর শেষকৃত্য (Shane Warne Funeral) ওয়ার্নের (Warne) মতোই হবে। সারা অস্ট্রেলিয়া তাই চাইছে। রিকি পন্টিং মনে করছেন, তিনি বন্ধুহারা হলেন। অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, ওয়ার্নি মানেই অফুরন্ত ভালবাসা, স্বতঃস্ফূর্ত আবেগ। শ্যেন ওয়ার্ন যতই বিতর্কিত হোন না কেন, তিনি মানুষের হৃদয়ের খুব কাছে ছিলেন। সেই কারণেই শোকাহত বিশ্ব ক্রিকেট। অনেকেই বলছেন, কিং সাইজ জীবনের চাপ নিতে না পেরেই অকালে চলে গেলেন ওয়ার্নি। ওয়ার্নের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হচ্ছে। বলা হচ্ছে, থাইল্যান্ড পুলিশ ওয়ার্নের হোটেলে গিয়ে দেখেছে তাঁর তোয়ালে ও বালিশে রক্তের দাগ মিলেছে। Shane Warne Death: ওয়ার্নের বালিশে ও তোয়ালেতে রক্তের দাগ, মৃত্যু স্বাভাবিক, না অন্য কিছু? তদন্তে পুলিশ তার মধ্যে জানা গিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় হবে লেগ স্পিন জাদুকরের শেষকৃত্য। অস্ট্রেলিয়ার মন্ত্রী এবং ভিক্টোরিয়ার স্টেট প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস জানিয়েছেন এটি। Shane Warne Funeral টুইট করে অ্যান্ড্রুস রবিবার লিখেছেন, ‘‘এই বিষয় নিয়ে তিনি ওয়ার্নের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং কিংবদন্তির পরিবার এই বিষয়ে অনুমতি দিয়েছে। শুক্রবার থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওয়ার্নের। পুলিশ ওয়ার্নের মৃত্যুর তদন্ত শুরু করেছে এবং তাঁর দেহ পরিবারের হাতে হস্তান্তরের আগে ময়নাতদন্ত করা হবে। মন্ত্রী আরও জানান, ওয়ার্নের পরিবার সরকারের ইচ্ছেকে মর্যাদা দিয়েছে। ভিক্টোরিয়ার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে তাঁকে ঘিরে। ওঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর এটি একটি দারুণ সুযোগ হবে। আগামী দিনে বিষয়টি চূড়ান্ত করা হবে।’’ এমনকি এও বলা হয়েছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সাউদার্ন স্ট্যান্ডের নাম হবে 'এসকে ওয়ার্ন স্ট্যান্ড'। এই মাঠে, তিনি হ্যাটট্রিক এবং ৭০০তম টেস্ট উইকেট নিয়েছিলেন।  

```