Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Shane Warne Death: ১২ বছর আগে নিজের ‘মৃত্যু বার্তা’ লিখেছিলেন, হাত কেঁপে গিয়েছিল জাদুকরের

মানুষ কি বুঝতে পারে তাঁর শেষ সময়? নাকি একমাত্র মহানরাই বোঝেন তাঁদের প্রাণ বায়ু কোন সময়ে ত্যাগ হবে! না হলে শ্যেন ওয়ার্ন-র মৃত্যুর (Shane Warne Death) পরে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার শিরোনামে উঠে এসেছে। যে সাক্ষাৎকারে স্পিন জাদুকর বলছেন, তিনি

Shane Warne Death: ১২ বছর আগে নিজের ‘মৃত্যু বার্তা’ লিখেছিলেন, হাত কেঁপে গিয়েছিল জাদুকরের

শেষ আপডেট: 5 March 2022 13:19

মানুষ কি বুঝতে পারে তাঁর শেষ সময়? নাকি একমাত্র মহানরাই বোঝেন তাঁদের প্রাণ বায়ু কোন সময়ে ত্যাগ হবে! না হলে শ্যেন ওয়ার্ন-র মৃত্যুর (Shane Warne Death) পরে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার শিরোনামে উঠে এসেছে। যে সাক্ষাৎকারে স্পিন জাদুকর বলছেন, তিনি বেশিদিন আর পৃথিবীতে থাকবেন না। কী করে এমনটি তিনি বলতে পারেন। যদিও বলার সময় তিনি হয়ে উঠেছিলেন অস্থির। এক মনোবিদ তাঁকে লিখতে বলেছিলেন, বাকি জীবনে তিনি আর কী কী করতে চান। সেইসময় অনুতপ্ত হন তিনি। ওয়ার্ন (Warne) জানতেন তিনি বেহিসেবী জীবনে অভ্যস্ত, তাই তিনি ভাল হতে চেয়েছিলেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকার মৃত্যুর বার্তা লেখার কথা জানিয়েছিলেন ওয়ার্ন। সেটি মূলত ছিল ২০১০ সালে মনোবিদের সঙ্গে কাটানো একটি সেশনের অংশ। মনোবিদ জেরেমি স্নেপের পরামর্শে মৃত্যুর বার্তা লিখেছিলেন ওয়ার্ন। সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও ক্রিকেট কেরিয়ার নিয়ে অনেক কথার শেষ দিকে ওয়ার্নের কাছে প্রশ্ন রাখা হয়, ‘‘আপনি যদি সৌভাগ্যবান হন তাহলে হয়তো আপনার সামনে ৩০ বছর সময় বাকি রয়েছে, আপনি কী করতে চান?’’ Mohali Test: কোহলিকে গার্ড অব অনার, ওয়ার্নের স্মৃতিতে আর্মব্যান্ড, জাদেজার কীর্তি, ঘটনাবহুল মোহালি ওয়ার্ন বেশ আবেগতাড়িত হয়ে বলেন, ‘‘আমি সবাইকে উৎসাহিত করবো, যদি আপনাদের কোনও বিষয় নিয়ে চিন্তা থাকে বা কোনও ঝামেলায় থাকেন, তাহলে মনোবিদের সঙ্গে কথা বলুন। আমিও ভাবতাম মনোবিদের দরকার কী, সুখে কাটালে কী সমস্যা রয়েছে। কিন্তু পরে আমিও বুঝতে পারি মানুষের মন খুব হালকা, জটিল জিনিস তাকে চেপে ধরে।’’ ওয়ার্ন আরও বলেছেন, ‘‘সেইসময় আমি এলিজাবেথ হার্লির সঙ্গে ডেট করছিলাম। আমি তখন ভাল হতে চেয়েছিলাম, শুধুমাত্র হার্লির জন্য নয়, আমার বাচ্চাদের জন্য।’’ বিশ্বত্রাস লেগস্পিনার জানান, ‘‘মনোবিদ জেরেমি স্নেপের সঙ্গে আমার দেখা হয়। আমার ভাল বন্ধুও বটে, আমরা প্রথমে যে কাজটি করি তা হলো, একটি হোটেল রুমের মধ্যে প্রায় এক সপ্তাহ কাটাই। আমি জেরেমি বলেছিল কাজটি সহজ হবে না। আমি চ্যালেঞ্জ নিয়ে বলেছিলাম, শুরুই করা যাক, তারপর দেখা যাবে।’’ তারপর ঘটনা প্রসঙ্গে ওয়ার্ন সাক্ষাৎকার বলেন, ‘‘আমাকে ওই মনোবিদ নিজের মৃত্যু বার্তা লিখতে বলেছিল। আমার হাত কেঁপে গিয়েছিল, আমার পছন্দ হয়নি। জেরেমি আমাকে বলেছিল, তুমি নিজেকে নিয়ে খুশি নও, যেদিন হবে সেদিন তুমি লিখে দেবে সবটা।’’ স্পিন সম্রাট বলেছিলেন, ‘‘আমি ধীরে ধীরে ভাল হচ্ছিলাম, সেটি আমি বুঝতেও পারছিলাম। আমি নিজেকে নিয়ে খুশি ছিলাম। কারণ সেই এক সপ্তাহ আমার জীবনবোধ বদলে দিয়েছিল।’’  

```