Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'অমিত শাহ মীরজাফর'! মমতার কটাক্ষের জবাবে বড় হুঁশিয়ারি শমীকের

বিজেপির রাজ্য সভাপতির কথায়, "বাংলার মানুষ পরিবর্তনের রায় ঠিক করে ফেলেছেন। এই সরকারের (তৃণমূলের বিসর্জন) এখন শুধুই সময়ের অপেক্ষা।"

'অমিত শাহ মীরজাফর'! মমতার কটাক্ষের জবাবে বড় হুঁশিয়ারি শমীকের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 October 2025 14:19

দ্য ওয়াল ব্যুরো: বুধবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেই বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) মীরজাফর বলে সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছিল, ‘‘আমি দুঃখিত, এই কথা বলতে হচ্ছে- প্রধানমন্ত্রীকে বলব, অমিত শাহ থেকে সাবধান থাকুন! সব বিষয়ে ওঁকে ভরসা করবেন না। উনিই সবচেয়ে বড় মীরজাফর।’’

শুক্রবার যার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন সল্টলেকে দলের বৈঠকে যোগ দেওয়ার আগে শমীক বলেন, "স্বাধীন ভারতের অমিত সাহ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভোটকুশলী। শুধু মার্চ মাস আসতে দিন, উনি (অমিত শাহ) এর জবাব বুঝিয়ে দেবেন।"

কীভাবে তা অবশ্য স্পষ্ট করেননি শমীক। পর্যবেক্ষকদের অনেকের মতে, ছাব্বিশে বাংলার ভোটে আরও কড়াকড়ির পথে হাঁটবে কমিশন। পরোক্ষে সেই ইঙ্গিতই দিতে চেয়েছেন শমীক। 

একই সঙ্গে প্রতিবারের মতো এদিনও শমীক জোর গলায় দাবি করেছেন, ছাব্বিশের ভোটে বাংলায় পরিবর্তন অনিবার্য। বিজেপির রাজ্য সভাপতির কথায়, "বাংলার মানুষ পরিবর্তনের রায় ঠিক করে ফেলেছেন। এই সরকারের (তৃণমূলের বিসর্জন) এখন শুধুই সময়ের অপেক্ষা।"

হঠাৎ মুখ্যমন্ত্রীর নিশানায় শাহ কেন? রাজনৈতিক মহলের মতে, বিজেপির অন্দরে যে এখন একটা চাপা অসন্তোষ চলছে, তা বুঝেই এই বার্তা দিয়েছেন মমতা। বিশেষ করে, অমিত শাহের ভূমিকা নিয়ে মোদীর ‘অতিরিক্ত নির্ভরতা’ নিয়েই সুকৌশলে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তবে এ ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। 


```