Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কোনও মেয়ে নিজে থেকে সেক্স করতে চাইছেন মানেই যৌনকর্মী! 'শক্তিমান' মুকেশ খান্নার বিতর্কিত মন্তব্য

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত এবং মহিলাদের পক্ষে অসম্মানজনক মন্তব্য করার জন্য আগেও একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন 'শক্তিমান' (Shaktiman) অভিনেতা (Actor) মুকেশ খান্না (Mukesh Khanna)। এবার তাঁর দাবি, যে সব মহিলারা যেচে পুরুষদের সঙ্গে যৌন

কোনও মেয়ে নিজে থেকে সেক্স করতে চাইছেন মানেই যৌনকর্মী! 'শক্তিমান' মুকেশ খান্নার বিতর্কিত মন্তব্য

শেষ আপডেট: 10 August 2022 07:47

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত এবং মহিলাদের পক্ষে অসম্মানজনক মন্তব্য করার জন্য আগেও একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন 'শক্তিমান' (Shaktiman) অভিনেতা (Actor) মুকেশ খান্না (Mukesh Khanna)। এবার তাঁর দাবি, যে সব মহিলারা যেচে পুরুষদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে (Ask for Sex) চান, তাঁরা মহিলা নন, আসলে তাঁরা যৌনকর্মী (Sex Workers)!

ইউটিউবে ভীষ্ম ইন্টারন্যাশনাল চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে সম্প্রতি তাঁকে এমন বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে। ৭ মিনিট ধরে চলা ওই ভিডিওতে মুকেশের প্রত্যেকটি কথাই অত্যন্ত আপত্তিকর বলে দাবি নেটিজেনদের। ভিডিওতে অভিনেতাকে বলতে দেখা যাচ্ছে, 'কোনও মেয়ে যদি কোনও ছেলেকে বলে, 'আমি আপনার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে চাই,' তাহলে জানবেন সেই মেয়ে আসলে মেয়ে নয়, সে যৌনকর্মী। কারণ সভ্য সমাজের কোনও মেয়ে তো কখনওই এমন নির্লজ্জ কথা বলবে না।' ইন্টারনেটে এবং বাস্তব জীবনেও এই ধরনের মহিলাদের প্রলোভনে পা না দেওয়ার জন্য পুরুষদের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

তাঁর আরও দাবি, মহিলারা প্রায়ই এই জাতীয় সেক্স র‍্যাকেট চালিয়ে থাকে এবং নিষ্পাপ ছেলেদের নিজেদের ফাঁদে ফেলে তাদের ব্ল্যাকমেল করে। তিনিও নিজেও সোশ্যাল মিডিয়ায় অল্পবয়সী তরুণীদের থেকে যৌনতার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন। যদিও, তাঁর দাবি, সেসব প্রস্তাবে রাজি হননি তিনি।

ভিডিওটির ক্যাপশনে লেখা, 'আপনাকেও কি এই রকম মহিলারা লোভ দেখায়?' সেই ভিডিওতে তিনি মহিলাদের নিজেদের সীমার মধ্যে থাকতে এবং নিজেদের ঐতিহ্যকে সম্মান করতে পরামর্শ দিয়েছেন। স্বভাবতই মুকেশের এই বক্তব্যে ফুঁসছেন নেটিজেনরা। একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে মুকেশের ভিডিওর কিছু অংশ পোস্ট করা হয়েছে। কৌতুকশিল্পী অদিতি মিত্তল সেখানেই বিদ্রূপ করে লিখেছেন, 'শক্তি(অপ),মান!'
অন্য একজনের দাবি, 'উনি আমার গোটা ছোটবেলাটা নষ্ট করে দিয়েছেন।'

প্রসঙ্গত, নয়ের দশকে ভারতীয় সুপারহিরো হিসাবে অত্যন্ত জনপ্রিয় ছিল 'শক্তিমান।' নামভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়ে ওঠেন মুকেশ খান্না। বি আর চোপড়ার মহাভারতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

দল বেঁধে ‘পুল পার্টি’ করছে বাঘেরা, ভিডিও দেখে মজেছেন নেটবাসী


```