Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অসমের ট্রাফিক সামলাবেন শাহরুখ খান

দ্য ওয়াল ব্যুরো: দু হাত ছড়ানো। সঙ্গে গালে টোল পড়া হাসি। বিশ্বের সিনেমা প্রেমীরা এই ভঙ্গিমার সঙ্গে ওয়াকিবহাল। আফটার অল শাহরুখ খানের 'আইকনিক জেসচার' বলে কথা। বিশ্বের বহু প্রেমিক এই ভঙ্গিতেই প্রোপজ করেছেন প্রেমিকাদের। তবে এ বার বলিউডের বেতাজ ব

অসমের ট্রাফিক সামলাবেন শাহরুখ খান

শেষ আপডেট: 28 July 2018 10:41

দ্য ওয়াল ব্যুরো: দু হাত ছড়ানো। সঙ্গে গালে টোল পড়া হাসি। বিশ্বের সিনেমা প্রেমীরা এই ভঙ্গিমার সঙ্গে ওয়াকিবহাল। আফটার অল শাহরুখ খানের 'আইকনিক জেসচার' বলে কথা। বিশ্বের বহু প্রেমিক এই ভঙ্গিতেই প্রোপজ করেছেন প্রেমিকাদের। তবে এ বার বলিউডের বেতাজ বাদশার এই ভঙ্গি ব্যবহার হতে চলেছে সামাজিক কাজে। তারকাদের বিভিন্ন বিখ্যাত ছবির ডায়লগ, কিংবা ফুটবল জগতের তাবড় খেলোয়াড়দের নিয়ে এর আগে বিভিন্ন পোস্টার তৈরি করেছে কলকাতা এবং মুম্বইয়ের ট্রাফিক পুলিশ। এ বার সেই তালিকায় নাম লেখাল অসম ট্রাফিক পুলিশ। শাহরুখ খানের দু'হাত ছরানো বিখ্যাত ভঙ্গিমা নিয়ে এ বার পোস্টার বানালো তারা। উদ্দেশ্য একটাই। গাড়ি চালানোর সময় জনগণকে সতর্ক করা। বৃহস্পতিবার, আসামের জালুকবাড়ি থানার এএসপি পঞ্জিত দোয়ারাহ নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, কিং খানের এই ভঙ্গি আট থেকে আশি সবারই মন ছুঁয়েছে। তবে জনগণকে তিনি পোস্টারের সঙ্গে থাকা মেসেজটি পড়তেও অনুরোধ করেন। ওই ছবিতে সবাইকে ট্রাফিকের নিয়ম পালন করতেই বলেছেন তিনি। https://twitter.com/ponjitdowarah/status/1022514776495337474 এই টুইট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। বিষয়টা নজরে আসে বাদশারও। আর এতে তিনি বেজায় খুশিও হয়েছেন। পাল্টা টুইট করে লিখেছেন, আমার এই ভঙ্গি একটা ভালো কাজে ব্যাবহার হচ্ছে। দেশের জনগণকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ করেছেন তিনি। https://twitter.com/iamsrk/status/1022766815838171137 তবে এখানেই শেষ নয়। শাহরুখ খানের বিখ্যাত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'- নিয়ে আরও একটি টুইট করেছে আসাম পুলিশ। দেখুন সেই টুইট। https://twitter.com/assampolice/status/1022869385185292288

```