Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

দুগ্গা, দুগ্গা! শাহরুখ থেকে বিরাট, ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের শুভ কামনায় ইজরায়েলও

দ্য ওয়াল ব্যুরো: চৌকাঠ ছুঁয়েও ইতিহাস গড়তে পারেনি ইজরায়েল। চাঁদের মাটি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তেই বিকট বিস্ফোরণে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ইজরায়েলি স্পেসক্রাফ্ট বেরেশিট। ভারতের চন্দ্রযান ২ এখনও চাঁদের কক্ষপথে পা রাখেনি। তবে উচ্চপ্রযুক্তির লঞ্চ

দুগ্গা, দুগ্গা! শাহরুখ থেকে বিরাট, ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের শুভ কামনায় ইজরায়েলও

শেষ আপডেট: 21 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চৌকাঠ ছুঁয়েও ইতিহাস গড়তে পারেনি ইজরায়েল। চাঁদের মাটি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তেই বিকট বিস্ফোরণে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ইজরায়েলি স্পেসক্রাফ্ট বেরেশিট। ভারতের চন্দ্রযান ২ এখনও চাঁদের কক্ষপথে পা রাখেনি। তবে উচ্চপ্রযুক্তির লঞ্চ ভেহিকল জিএসএলভি মার্ক-৩ যে বিশ্বাসঘাতকতা করবে না এ ব্যাপারে এখনও নিশ্চিত ইসরোর বিজ্ঞানীরা। ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান সফল হোক, এই কামনাই করছে ১৩০ কোটি ভারতবাসী। ফেসবুক, টুইটার ভরে উঠেছে সেলিব্রিটিদের শুভকামনায়। দিল্লিতে নিজের অফিসে বসে চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের। টুইটারে তিনি লিখেছেন, ‘‘ভারতের হৃদয়, ভারতের আত্মা। চন্দ্রযান ২ ভারতবাসীর কাছে এক ঐতিহাসিক অধ্যায়। চাঁদের অজানা তথ্যকে বিশদে ব্যাখ্যা করার জন্য এর রয়েছে বিশেষ অরবিটার, আর চাঁদের মাটিতে পরীক্ষামূলক গবেষণা চালাবে এর ল্যান্ডার-রোভার।’’ https://twitter.com/narendramodi/status/1153241196010954753 মোদীর কথায়, ভারতের এই মিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ চাঁদের সবচেয়ে রহস্যময় দিক দক্ষিণ মেরুতে অভিযান চালাতে যাচ্ছে চন্দ্রযান। গোটা বিশ্বের কাছে নতুন নজির গড়বে ভারতের এই চন্দ্রযাত্রা। ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন ও শুভ কামনা জানাই। ‘‘প্রথম উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে, কিন্তু দ্বিতীয় উৎক্ষেপণ সফল। ইসরোর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানাই। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র এ ভাবেই নতুন নতুন চমক নিয়ে আসুক এবং বিজ্ঞানের অগ্রগতির পথে নতুন দৃষ্টান্ত তৈরি করুক,’’ শ্রীহরিকোটা থেকে চন্দ্রযাত্রার কিছু সময় পরেই টুইট করে অভিনন্দন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। https://twitter.com/rashtrapatibhvn/status/1153241572764311553 স্পেস টেকনোলজিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল ভারত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী জি কে অনেক ধন্যবাদ, আমাদের ইনস্টিটিউশনসকে সব সময় উৎসাহিত করার জন্য়।’’ https://twitter.com/AmitShah/status/1153247108041830400 চন্দ্রযানের গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। https://twitter.com/nsitharaman/status/1153234811491762177 চাঁদের মাটি ছোঁয়ার ঠিক আগে পৃথিবীর সঙ্গে যোগাযোগে ব্যাঘাত ঘটে বেরেশিটের। তার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে উপগ্রহের মাটিতে ছিটকে পড়ে বেসামাল মহাকাশযান। মুহূর্তে গুঁড়িয়ে যায় সেটি। ব্যর্থ হয় ইজরায়েলের প্রথম চন্দ্রাভিযান। তবে ভারতের সাফল্য কামনা করছে ইজরায়েল। টুইটারের ইজরায়েলের মহাকাশ গবেষণা সংস্থার তরফে বলা হয়েছে, "চন্দ্রযানের উৎক্ষেপণ সফল হয়েছে। চাঁদের দিকে পা বাড়িয়ে দিয়েছে ভারতের এই মহাকাশযান। ভারতীয় সতীর্থদের অভিনন্দন জানাই, এই মিশন ষোলোকলায় পূর্ণ হোক।" https://twitter.com/TeamSpaceIL/status/1153244252077514762 "প্রতি মুহূর্তের কাউন্টডাউন হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। শেষে ইসরোর বিজ্ঞানীদের কোলাকুলি করতে দেখে মন শান্ত হলো। স্যালুট জানাই চন্দ্রাভিযানের সঙ্গে জড়িত প্রতি মানুষকে," টুইটারে আনন্দ ভাগ করে নিয়েছেন মাহীন্দ্রা গোষ্ঠীর প্রধান আনন্দ মাহীন্দ্রা। https://twitter.com/anandmahindra/status/1153240881144557574 ভারতের গর্ব। এক ঐতিহাসিক মুহূর্ত। দ্বিতীয় চন্দ্রাভিযানের প্রশংসা করে টুইট করেছেন শাহরুখ খান ও বিরাট কোহলি। https://twitter.com/imVkohli/status/1153252379166298112 "চাঁদ তারে তোড় লাউঁ, সারী দুনিয়া পার ম্য়ায় ছাউঁ," ইয়েস বস সিনেমায় শাহরুখের লিপে এই গানটাই মন জয় করেছিল জেন এক্স, জেন ওয়াইয়ের। এ বার সেই গানেই চন্দ্রযানকে স্বাগত জানালেন বলি বাদশা শাহরুখ খান। https://twitter.com/iamsrk/status/1153247549219692544 https://twitter.com/akshaykumar/status/1153238658536751104 আরও একটা লম্বা পা ফেলল ইসরো। চন্দ্রাভিযানের সাফল্য গর্বিত অক্ষয় কুমার জানালেন, স্যালুট তাঁদের, যাঁরা দিনের পর দিন লড়াই করে গেছেন, প্রতীক্ষার প্রহর গুনেছেন। ভারতের আরও সাফল্য কামনা করি। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-gslvmk-iii-rocket-successfully-put-chandrayaan-2-into-earths-orbit-says-isro/

```