Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সন্দেশখালিতে শাহজাহানের নামাঙ্কিত মার্কেটের দখল নিল বিজেপি! হিংসা ছড়ানোর অভিযোগ তৃণমূলের

সন্দেশখালিতে উলটপুরাণ!

সন্দেশখালিতে শাহজাহানের নামাঙ্কিত মার্কেটের দখল নিল বিজেপি! হিংসা ছড়ানোর অভিযোগ তৃণমূলের

শেষ আপডেট: 16 March 2024 11:48

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে উলটপুরাণ!

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ায় এসে উন্মত্ত গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেয়েছিলেন ইডি অফিসাররা। মারমুখী জনতার হাত থেকে দৌড়ে প্রাণ বাঁচিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই ঘটনার পর সন্দেশখালিতে শাহজাহানের সাম্রাজ্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে।

বিরোধীরা অভিযোগ করেছিলেন, 'সন্দেশখালিতে আইনের শাসন সেই, সেখানে শাহজাহানের রাজ চলে।' শনিবার সকালে সেই সন্দেশখালিতেই তৃণমূলের পতাকা খুলে টাঙানো হল বিজেপির পতাকা। শুধু তাই নয়, নিজের জীবদ্দশাতেই সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহান নিজের নামাঙ্কিত যে মার্কেট তৈরি করেছিলেন, তারও দখল নিল বিজেপি। 

এদিন শাহজাহানের নামাঙ্কিত ওই মার্কেট থেকে তৃণমূলের পতাকা খুলে টাঙানো হল বিজেপির পতাকা। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল। 

তৃণমূলের স্থানীয় নেতা কৌশিক দত্ত বলেন, "দল কখনও অন্যায়কে সমর্থন করে না। ইতিমধ্যেই  শাহজাহান এবং তাঁর দুই সঙ্গী শিবু হাজরা এবং উত্তম হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। দল থেকেও তাঁদের বহিষ্কার করা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলার পরিবেশকে নষ্ট করতেই বিজেপি পরিকল্পিতভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে।"

 অভিযোগ উড়িয়ে সন্দেশখালির বিজেপি নেতা রতিকান্ত ঢালী বলেন, "তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সন্দেশখালিতে শাহজাহানের রাজ চলছিল। বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি তো দূরে থাক, পতাকা পর্যন্ত টাঙাতে দিত না। তাই এটা মানুষের স্বতস্ফূর্ত প্রতিবাদ। মানুষ চেয়েছে তাই আমরা শাহজাহানের মার্কেটের দখল নিয়েছি।" 


```