Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মেয়েটি কি বিচার পাবে না, রাজ্যপাল বলে যা খুশি করবেন? বোসের বিরুদ্ধে তদন্তের দাবি তৃণমূলের

শশী বলেন, "রাজ্যপালের চেয়ারের একটা গরিমা থাকে। উনি সেই চেয়ারের সম্মানকে নষ্ট করলেন। চেয়ারের সুযোগ নিয়ে উনি নোংরা কাজ করবেন, আর আইনি ব্য়বস্থা নেওয়া যাবে না, এটা বাংলা বরদাস্ত করবে না। আমরা আইনি পরামর্শ নিচ্ছি।"

মেয়েটি কি বিচার পাবে না, রাজ্যপাল বলে যা খুশি করবেন? বোসের বিরুদ্ধে তদন্তের দাবি তৃণমূলের

শশী পাঁজা।

শেষ আপডেট: 3 May 2024 13:45

দ্য ওয়াল ব্যুরো: গরিব বলে কি তাঁর ইজ্জত নেই? মেয়েটি কি বিচার পাবে না? সংবিধানের রক্ষাকবচ রয়েছে বলে কি রাজ্যপাল যা খুশি করে যাবেন? সংবিধান কি লেখা আছে, দায়িত্বপালনের নামে রাজ্যপাল তাঁর অধস্তন মহিলা কর্মীদের ওপর যৌন নিপীড়ন করতে পারেন?

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এমনই একাধিক প্রশ্ন তুলল তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে এই প্রশ্নগুলি তুলেছেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য নেত্রী শশী পাঁজা।

শশী বলেন, "রাজ্যপালের চেয়ারের একটা গরিমা থাকে। উনি সেই চেয়ারের সম্মানকে নষ্ট করলেন। চেয়ারের সুযোগ নিয়ে উনি নোংরা কাজ করবেন, আর আইনি ব্য়বস্থা নেওয়া যাবে না, এটা বাংলা বরদাস্ত করবে না। আমরা আইনি পরামর্শ নিচ্ছি।"

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বিবৃতিও দাবি করেছেন শশী। ঘটনাচক্রে বাংলায় নির্বাচনী প্রচারে যোগ দিতে বৃহস্পতিবার রাতে রাজভবনে রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী। তবে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেননি প্রধানমন্ত্রী। শুক্রবার বর্ধমানের সভা থেকেও .তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। শশী বলেন, "এ ব্য়াপারে প্রধানমন্ত্রী চুপ কেন? তাহলে কি মণিপুরের মতো এক্ষেত্রেও মোদীর সমর্থন রয়েছে?"

শশী আরও বলেন, "একবার ভাবুন, যিনি অপরাধ করলেন, তিনি প্রতিবাদীদের দমিয়ে দিতে রাজ্যের অর্থমন্ত্রীর প্রবেশ নিষেধের কথা বলছেন! কতটা ঔদ্ধত্য থাকলে তবে মানুষ এটা করতে পারে!"

নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধের ওই অভিযোগ ঘিরে শোরগোল পরে রাজ্য রাজনীতিতে। যদিও অভিযোগ উড়িয়ে ঘটনার নেপথ্যে শাসকদলের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল বোস।


```