Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এই জেলে মহিলারক্ষীরা যৌনদাসী, জেলবন্দি আততায়ীদের দিয়ে বার বার ধর্ষণ করানো হয়

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের একটি জেলে এক মহিলা জেলরক্ষীকে যৌনদাসী (sex slave) বানিয়ে রেখেছিল উচ্চপদস্থরা। ফিলিস্তানি এক জেলবন্দিকে দিয়ে বারংবার করানো হত ধর্ষণ (rape)। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই মহিলা জেলরক্ষী। অভিযোগ পেয়েই রবিবার

এই জেলে মহিলারক্ষীরা যৌনদাসী, জেলবন্দি আততায়ীদের দিয়ে বার বার ধর্ষণ করানো হয়

শেষ আপডেট: 1 August 2022 08:11

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের একটি জেলে এক মহিলা জেলরক্ষীকে যৌনদাসী (sex slave) বানিয়ে রেখেছিল উচ্চপদস্থরা। ফিলিস্তানি এক জেলবন্দিকে দিয়ে বারংবার করানো হত ধর্ষণ (rape)। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই মহিলা জেলরক্ষী। অভিযোগ পেয়েই রবিবার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

ওই মহিলা জেলরক্ষীর আইনজীবি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবি জরুরী।    

প্রধানমন্ত্রী বলেছেন, ‘একজন মহিলা তাঁর ডিউটি করার সময় একজন বন্দির দ্বারা ধর্ষিত হবেন, এ কিছুতেই মানা যায়না। এই ঘটনা অবশ্যই পুর্ণাঙ্গ তদন্ত হবে। অত্যাচারিত সম্পূর্ণ সরকারি সাহায্য পাবেন’।

ইজরায়েলের গিলবোয়া জেল। এই জেলে বছরের পর বছর মহিলারক্ষীরা এমন নির্যাতনের শিকার হতেন বলে একসময় ইজরায়েলি সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছিল। সে নিয়ে তদন্ত শুরু হলেও তা ধামাচাপা পড়ে যায়।

গত বৃহস্পতিবার ওই জেলের একজন মহিলা কর্মী অভিযোগ করেন যে তাঁকে দিনের পর দিন ধরে এক ফিলিস্তিনি বন্দি ধর্ষণ করে চলেছে। আর এই কাজে মদত দিচ্ছেন, খোদ ঊর্ধ্বতন কর্মচারীরা।

তিনি লিখছেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মী, সহকর্মী যারা আমাকে বাঁচাবে বলে ভেবেছিলাম তারাও আমাকে ওই আগুনে ঠেলে দিয়েছে’। জেলরক্ষা বিভাগের এক আধকারিককে এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ চলছে। অতি গুরুত্বের সঙ্গে এই ঘটনার তদন্ত চলছে।

শ্রীলঙ্কার বন্দরের দিকে রওনা দিয়েছে চিনা জাহাজ, উদ্দেশ্যটা কী? নজর রাখছে ভারত


```