Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলসীমা টপকে ভারতে প্রবেশের অভিযোগ, ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেফতার, বাজেয়াপ্ত ট্রলারও

কোস্ট গার্ডের তরফে আটক ১৩ জনকে ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দিয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্বও। পুলিশ খতিয়ে দেখছে, তাঁরা সত্যিই মৎস্যজীবী নাকি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে বেআইনিভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিলেন।

 

জলসীমা টপকে ভারতে প্রবেশের অভিযোগ, ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেফতার, বাজেয়াপ্ত ট্রলারও

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 September 2025 08:05

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় জলসীমায় (India Water Border) ঢুকে পড়ায় ফের একবার একাধিক বাংলাদেশি মৎস্যজীবীকে (Bangladeshi Fishermen) গ্রেফতার করল পুলিশ। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় বঙ্গোপসাগর থেকে এক বাংলাদেশি ট্রলার আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। 'মায়ের দোয়া’ নামে ওই ট্রলারে ছিলেন ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবী।

পাঁচদিনের ব্যবধানে মোট ৩১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। আটক দু'টি ট্রলার। সূত্রের খবর, এই ট্রলারটিকে পরে সুন্দরবনের ফ্রেজারগঞ্জ উপকূলে নিয়ে আসা হয়।

কোস্ট গার্ডের তরফে আটক ১৩ জনকে ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জ (Frazerganj) উপকূল থানার হাতে তুলে দিয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্বও। পুলিশ খতিয়ে দেখছে, তাঁরা সত্যিই মৎস্যজীবী নাকি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে বেআইনিভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিলেন।

PRO Defence Kolkata-র তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের দায়েই ট্রলার আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে অনেকের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্বচণ্ডীপুর গ্রামে। বাকিদের মধ্যে কয়েকজনের বাড়ি ফিরোজপুর ও জিয়ানগরে বলে জানা গেছে।

আইনানুগ প্রক্রিয়ায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।

এর আগে গত জুলাই মাসে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশে (Bangladesh) আটক হন ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী (Bengal Fisherman)। বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁদের ব্যবহৃত দু’টি ট্রলার — ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’। মৎস্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরতে গিয়েছিলেন।

ঘটনাটি ঘটে বাংলাদেশের মোংলা বন্দরের কাছে। বাংলাদেশের নৌবাহিনীর দাবি, ওই মৎস্যজীবীরা গভীর রাতে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশ সীমায় ঢুকে পড়ে মাছ ধরছিলেন। বাংলাদেশি টহলদারি জাহাজের নজরে পড়তেই তৎক্ষণাৎ তাঁদের ধাওয়া করে আটক করা হয়।

বিগত কয়েক মাসে এই ধরনের একাধিক ঘটনাই ঘটেছে উপকূল অঞ্চলে। কখনও ভারতীয়রা গ্রেফতার হয়েছে, কখনও উল্টোটা। মনে করা হচ্ছে, বাংলাদেশ-ভারতের সাম্প্রতিক সম্পর্কের নিরিখেই এত বেশি কড়াকড়ি চলছে।


```