Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

SIR: বিএলও অভিযান শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার কয়েকশো আধার কার্ড, পূর্ব বর্ধমানে শোরগোল

প্রথমে প্রচুর কাগজ ভাসতে দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় শ্রমিকরা উদ্ধার করেন তিন বস্তা আধার কার্ড ও নথি।

SIR: বিএলও অভিযান শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার কয়েকশো আধার কার্ড, পূর্ব বর্ধমানে শোরগোল

উদ্ধার বহু আধার কার্ড

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 November 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হয়েছে মঙ্গলবার থেকে। আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই পূর্ব বর্ধমানে (Purba Bardhaman) রহস্য। বুধবার সকালে পূর্বস্থলীর বরডাঙা এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার হল শতাধিক আধার কার্ড (Aadhaar Card)। কে বা কারা রাতের অন্ধকারে ফেলে রেখে গেল, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

প্রথমে প্রচুর কাগজ ভাসতে দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় শ্রমিকরা উদ্ধার করেন তিন বস্তা আধার কার্ড ও নথি। স্থানীয় এক বাসিন্দা লক্ষ্মণ মণ্ডল জানান, “কার্ডগুলোতে যে ছবি ও নাম রয়েছে, আমাদের এলাকার কেউ নয়। অপরিচিত সব মুখ।”

পুলিশ দ্রুত পৌঁছে উদ্ধার করে একটি বস্তা। জলের তলায় থাকা আরও দুটি বস্তা তুলতে তৎপরতা চলে। প্রশাসনের তরফে মাইকিং করে বলা হয় - কেউ কোনও আধার কার্ড পড়ে থাকতে দেখলে যেন থানায় জমা দেন।

ঘটনাকে কেন্দ্র করে শুরু তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, এসআইআর শুরুর আতঙ্কেই ভুয়ো আধার কার্ড নষ্ট করা হচ্ছে। স্থানীয় বিজেপি নেতা পরিমল মিস্ত্রির বক্তব্য, “এসআইআরে ধরে পড়ার ভয়েই হয়তো এই কার্ডগুলো ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি গুরুতর, সিবিআই তদন্ত চাই।”

তৃণমূল অবশ্য পাল্টা বলছে, ডুপ্লিকেট কার্ড বলেই কেউ ফেলে দিয়েছে। পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মন্তব্য, “এসআইআরের সঙ্গে যোগ থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। তবে কার্ডগুলো নকল হওয়ার সম্ভাবনাই বেশি।”

মহকুমাশাসকের বক্তব্য, পুলিশ তদন্ত শুরু করেছে। ফরেনসিকভাবে নথি খতিয়ে দেখা হবে। এই ঘটনায় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে আবারও রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ল।


```