Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

গণেশ চতুর্থীতে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু, কার্যসূচি নিয়ে সরকার নিরুত্তর

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। প্রথম দিনের অধিবেশন বসবে পুরনো সংসদ ভবনে। পরদিন ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। ওইদিন থেকে বাকি চারদিন অধিবেশন চলবে নতুন সংসদ ভবনে (Session begins in t

গণেশ চতুর্থীতে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু, কার্যসূচি নিয়ে সরকার নিরুত্তর

শেষ আপডেট: 6 September 2023 09:13

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। প্রথম দিনের অধিবেশন বসবে পুরনো সংসদ ভবনে। পরদিন ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। ওইদিন থেকে বাকি চারদিন অধিবেশন চলবে নতুন সংসদ ভবনে (Session begins in the new Parliament building on Ganesh Chaturthi)। সরকারি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। যদিও সংসদ কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানায়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন পুরোদস্তুর হিন্দু আচার মেনে (Session begins in the new Parliament building on Ganesh Chaturthi)। হিন্দু রীতি মেনে সংসদ ভবনে সেঙ্গল বা রাজদণ্ড স্থাপন করেছেন তিনি। উদ্বোধনের আগে সংসদ ভবন চত্বরে তামিল পণ্ডিত ও ব্রাহ্মণদের উপস্থিতিতে পূজাপাঠেরও ব্যবস্থা করা হয়েছিল। সব ধর্মগ্রন্থ থেকে পাঠের ব্যবস্থাও ছিল।

নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর জন্যও হিন্দু রীতিই অনুসরণ করা হবে। হিন্দু রীতি অনুযায়ী সব পুজোই শুরু হয় শ্রীগণেশ মন্ত্র উচ্চারণ করে। গণেশকে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। তবে গণেশ চতুর্থীতে অধিবেশনের সূচনা হলেও ওই দিন নতুন সংসদ ভবনে কোনও মাঙ্গলিক অনুষ্ঠান হবে কিনা এখনও স্পষ্ট নয়।

এদিকে, পাঁচদিনের অধিবেশনের কার্যসূচি নিয়ে এখনও নিরুত্তর সরকার। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী অধিবেশনের কথা জানিয়ে বলেছিলেন দু চার দিনের মধ্যেই কার্যসূচি জানানো হবে। কিন্তু সাত দিন পরও সরকার নীরব।

মঙ্গলবার ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠক থেকে দাবি তোলা হয় যত দ্রুত সম্ভব অধিবেশনের কার্যসূচি ঘোষণা করুক সরকার। বুধবার সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বলেছেন, চিন সীমান্ত, মণিপুর পরিস্থিতি এবং মূল্যবৃদ্ধি, বেকারির মতো বিষয়গুলি নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা করা হোক।

আর পড়ুন: সংসদ অধিবেশন: তৎপর খাড়্গে, ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকেরও তোড়জোড়


```