Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আগামী সপ্তাহ থেকে টিকা দিতে পারে সেরাম, ব্রিটেনের আগেই অক্সফোর্ডের টিকাকরণ ভারতে

দ্য ওয়াল ব্যুরো: জরুরি ভিত্তিতে টিকাকরণের প্রস্তাব খারিজ করেছিল কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। আরও বেশি তথ্য জমা করার জন্য বলা হয়েছিল পুণের সেরাম ইনস্টিটিউটকে। সম্প্রতি কোভিশিল্ড টিকার ট্রায়ালের নতুন রিপোর্ট জমা করে সেরাম। সেই রিপোর্ট খুঁটি

আগামী সপ্তাহ থেকে টিকা দিতে পারে সেরাম, ব্রিটেনের আগেই অক্সফোর্ডের টিকাকরণ ভারতে

শেষ আপডেট: 22 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: জরুরি ভিত্তিতে টিকাকরণের প্রস্তাব খারিজ করেছিল কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। আরও বেশি তথ্য জমা করার জন্য বলা হয়েছিল পুণের সেরাম ইনস্টিটিউটকে। সম্প্রতি কোভিশিল্ড টিকার ট্রায়ালের নতুন রিপোর্ট জমা করে সেরাম। সেই রিপোর্ট খুঁটিয়ে দেখে টিকাকরণের অনুমতি দেওয়া হয়েছে সেরামকে। এখনও অবধি জানা গেছে, আগাম সপ্তাহ থেকেই টিকা দিতে পারবে সেরাম। ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ফাইজারের টিকা ব্রিটেনে ছাড়পত্র পাওয়ার পরেই দেশে টিকাকরণ শুরু করার প্রস্তাব জমা করেছিল সেরাম। কিন্তু সে প্রস্তাব খারিজ করে দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাবজেক্ট এক্সপার্ট কমিটি (সিইও)। তবে কোভিশিল্ড টিকার ট্রায়ালের তিন পর্যায়ের রিপোর্ট খতিয়ে দেখে জরুরি ভিত্তিতে টিকাকরণে সায় দিয়েছে কেন্দ্রের ভ্যাকসিন রেগুলেটরি কমিটি। সূত্রের খবর, আগামী ২৮ বা ২৯ ডিসেম্বর থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকায় ছাড় দিতে পারে ব্রিটেনের ভ্যাকসিন রেগুলেটরি কমিটি। তার আগেই ভারতে টিকা দিতে শুরু করতে পারে সেরাম। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যাডক্স টিকার ফর্মুলায় কোভিশিল্ড বানিয়েছে সেরাম ইনস্টিটিউট। দেশের ১৫টি জায়গায় সেরামের টিকার তৃতীয় স্তরের ট্রায়াল হয়েছে। সেরামের টিকার প্রস্তুতি নিজের চোখে দেখতে পুণের রিসার্চ সেন্টারে ঘুরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্থার তরফে জানানো হয়েছে, এখনই টিকার চার কোটি ডোজ তৈরি আছে। ব্রিটিশ সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তির ভিত্তিতে ডিসেম্বরেই দশ কোটি টিকার ডোজ তৈরির প্রস্তুতি সেরেই রেখেছে সেরাম। কম দামে দেশের মানুষজনের কাছে টিকা পৌঁছে দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেরাম কর্তা আদর পুনাওয়ালা। গত মাসেই সেরাম জানিয়েছিল তাদের টিকার দুটি ডোজের দাম পড়বে হাজার টাকার কাছাকাছি। তবে এই দাম বেসরকারি সংস্থাগুলির জন্য। দেশের সরকারকে আরও কম দামেই টিকা বিক্রি করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারকে ডোজ প্রতি ২৫০ টাকা দামে টিকা সরবরাহ করা হবে।

```