Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রেকর্ড ছুঁল সেনসেক্স, চাঙ্গা নিফটিও

দ্য ওয়াল ব্যুরো : এপ্রিলের প্রথম দিনেই শেয়ার বাজারে তেজি ভাব হাসি ফুটিয়েছে বিনিয়োগকারীদের মুখে। বিএসই সেনসেক্সের সূচক ৩০০ পয়েন্টের বেশি বেড়ে ছুঁয়েছে ৩৯,০১৭. ০৬-এর অঙ্ক। এনএসই নিফটি ফিফটিও পেরিয়ে গিয়েছে ১১,৭০০ পয়েন্ট। ২০১৮ সালের সেপ্টেম্বরের

রেকর্ড ছুঁল সেনসেক্স, চাঙ্গা নিফটিও

শেষ আপডেট: 1 April 2019 06:50

দ্য ওয়াল ব্যুরো : এপ্রিলের প্রথম দিনেই শেয়ার বাজারে তেজি ভাব হাসি ফুটিয়েছে বিনিয়োগকারীদের মুখে। বিএসই সেনসেক্সের সূচক ৩০০ পয়েন্টের বেশি বেড়ে ছুঁয়েছে ৩৯,০১৭. ০৬-এর অঙ্ক। এনএসই নিফটি ফিফটিও পেরিয়ে গিয়েছে ১১,৭০০ পয়েন্ট। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর আর কখনও নিফটি সূচকের এই উর্ধ্বগতি দেখা যায়নি। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, গাড়ি ও মূলধনী পণ্যের শেয়ারের মূল্য বৃদ্ধির জন্যই বেড়েছে শেয়ার সূচক। সেনসেক্স ০.৯২ শতাংশ বা ৩৫৬ পয়েন্ট বেড়েছে। নিফটি সূচক বেড়েছে ০.৭৮ শতাংশ বা ৯১ পয়েন্ট। সবচেয়ে বেশি দাম বেড়েছে যে শেয়ারগুলির, তার মধ্যে আছে আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, লারসেন অ্যান্ড টুব্রো, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মোট চারটি কারণে শেয়ার বাজারে এই চাঙ্গা ভাব দেখা গিয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। প্রথমত, উর্জিত পটেল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে দ্রুত শক্তিকান্ত দাসকে ওই পদে নিয়োগ করায় বাজারে ইতিবাচক সংকেত গিয়েছে। ব্যাঙ্কিং সেক্টরে ধারণা ছড়িয়ে পড়েছে, নতুন গভর্নর কঠোর নিয়মগুলি শিথিল করবেন। ওই কড়াকড়ির জন্যই ব্যাঙ্কিং সেক্টরে বৃদ্ধির হার কমে গিয়েছিল। শিল্পপতিরাও ভেবেছিলেন, শক্তিকান্ত দাস আমলা হিসাবে দীর্ঘদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত দফতরে ছিলেন। তিনি রিজার্ভ ব্যাঙ্কের কাজকর্ম ভালো সামলাতে পারবেন। চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি হওয়ায় সাধারণভাবে এশিয়া মহাদেশেই শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে বলেছেন, তিনি এখন চিন থেকে আমদানি করা পণ্যের ওপরে শুল্ক বাড়াচ্ছেন না। তিনি এমনও আশ্বাস দেন, চিনের হুয়াওয়েই টেকনোলজির এক কর্তার বিরুদ্ধে আমেরিকায় যে মামলা চলছে, সে ব্যাপারেও হস্তক্ষেপ করতে পারেন। তাতে যদি চিনের সঙ্গে চুক্তিতে আসতে সুবিধা হয়, তবেই তিনি চেষ্টা করবেন যাতে ওই কর্তা সহজে ছাড়া পান। শেয়ার ব্রোকাররা আশাবাদী, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। রাজস্থান, ছত্তিসগড় ও মধ্যপ্রদেশে বিধানসভা ভোটে বিজেপি পরাজিত হয়েছে ঠিকই কিন্তু ব্রোকাররা মনে করেন, লোকসভা ভোটে ঠিকই জিতে যাবে গেরুয়া ব্রিগেড। তবে মানুষের সরকার বিরোধী মনোভাবের ফলে বিজেপি আসন কয়েকটি কমতে পারে। মোদীর ফিরে আসার সম্ভাবনায় বেড়েছে শেয়ার সূচক। সম্প্রতি দেশে কমেছে মুদ্রাস্ফীতি। গত নভেম্বরে মুদ্রাস্ফীতি ছিল ১৬ মাসের মধ্যে সবচেয়ে কম। খাদ্যশস্য ও জ্বালানির দাম কমায় মুদ্রাস্ফীতির হার কমেছে। এর ফলেও তেজি ভাব দেখা গিয়েছে শেয়ার বাজারে।

```