Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৭০ কোটি টাকার হিসেববহির্ভূত সম্পত্তির মালিক পুলিশকর্তা! তেলেঙ্গানায় রুজু দুর্নীতি-মামলা

দ্য ওয়াল ব্যুরো: ৭০ কোটি টাকার হিসেববহির্ভূত সম্পত্তির মালিক এক পুলিশকর্তা! তেলেঙ্গানার এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু করেছে অ্যান্টি কোরাপশন ব্যুরো (এসিবি)। এসিবি জানিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিযুক্ত অ্যাস

৭০ কোটি টাকার হিসেববহির্ভূত সম্পত্তির মালিক পুলিশকর্তা! তেলেঙ্গানায় রুজু দুর্নীতি-মামলা

শেষ আপডেট: 24 September 2020 07:11

দ্য ওয়াল ব্যুরো: ৭০ কোটি টাকার হিসেববহির্ভূত সম্পত্তির মালিক এক পুলিশকর্তা! তেলেঙ্গানার এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু করেছে অ্যান্টি কোরাপশন ব্যুরো (এসিবি)। এসিবি জানিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ নরসিংহ রেড্ডির সম্পত্তি। রচকোন্ডা কমিশনারেটের মালকাজগিরি ডিভিশনে কর্মরত ওই পুলিশকর্তা তাঁর কর্মজীবনে অসংখ্য বেআইনি কাজ করে এত সম্পত্তি জমিয়েছেন বলে মনে করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে, যে সম্পত্তি তাঁর রয়েছে, সরকারি ভাবে দেখানো হয়েছে যে তা সাড়ে সাত কোটি টাকার সমান। কিন্তু আদতে ওই পরিমাণ সম্পত্তির বাজারমূল্য ৭০ কোটি টাকা। তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে কিছু খবর পেয়ে হায়দরাবাদের অন্তত ২৫টি এলাকায় তল্লাশি অভিযান চালায় এসিবি। তেলেঙ্গানার ওয়াব়্যাঙ্গেল, জানগাঁও, নালগোণ্ডা, করিমনগর এবং অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলাতেও হানা দেন তদন্তকারীরা। তল্লাশি অভিযানে খোঁজ মেলে ৫৫ এখর চাষজমি রয়েছে অনন্তপুরে। আরও অসংখ্য বাণিজ্যিক প্লট রয়েছে বিভিন্ন শহরের প্রাণকেন্দ্রে। আছে চারতলা বাণিজ্যিক বিল্ডিং, দুটি বাড়ি, ১৫ লক্ষ টাকার ক্যাশ, দুটি ব্যাঙ্ক লকার, রিয়েল এস্টেটের ব্যবসায় বড় বিনিয়োগ। সব মিলিয়ে এই পরিমাণ সম্পত্তির বাজার মূল্য অন্তত ৭০ কোটি টাকা। এখনও চলছে তদন্ত, খোঁজ মিলতে পারে আরও সম্পত্তির।

```