
ফাইল ছবি
শেষ আপডেট: 15 December 2024 22:26
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত রাজ্যের অবসরপ্রাপ্ত আইএএস সৌরভ দাস। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিব ছিলেন তিনি।
এছাড়া বেশ কয়েকবছর তিনি রাজ্য নির্বাচন কমিশনের কমিশনারের দায়িত্ব সামলেছেন। ছিলেন পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যানও।
রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘আমার দীর্ঘদিনের সহকর্মী সৌরভ কুমার দাসের আকস্মিক মৃত্যুতে আমি হতবাক এবং শোকাহত। সদা হাসিখুশি এই অফিসার তাঁর কর্মদক্ষতা এবং ভদ্র ব্যবহারের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও স্বজন-পরিজনদের আমার আন্তরিক সমবেদনা জানাই।’
Stunned, shocked, and saddened by the sudden demise of my long-time colleague Sri Saurabh Kumar Das.
— Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2024
A senior member of the Indian Administrative Service of West Bengal cadre, he headed our Panchayat and PHE departments, rose to become the State Election Commissioner, and was…
মমতা মনে করিয়ে দেন, ‘পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন সিনিয়র আইএএস ছিলেন সৌরভ দাস। দীর্ঘদিন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন। পরে রাজ্য নির্বাচন কমিশনার হন। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলেছেন শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের।