Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্ভুল ভোটার তালিকার দাবি সেলিমের, এসআইআরের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সিপিএমের

নির্ভুল ভোটার তালিকার দাবি সেলিমের, এসআইআরের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সিপিএমের

মহম্মদ সেলিম।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 October 2025 20:52

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে এসআইআর (Special Summary Revision)। ঠিক তার আগেই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সরব হল সিপিএম (CPM)। 

দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim) সোমবার জানান, ‘‘প্রতিটি নির্বাচনের আগে নানা অজুহাতে মানুষকে ভয় দেখানো হয়। এবারও এসআইআর প্রক্রিয়াকে (SIR process) ঘিরে সেই আতঙ্ক ছড়ানো হচ্ছে।’’

সেলিমের অভিযোগ, ‘‘কমিশন কীভাবে রাজ্যগুলিকে বাছছে, তার যুক্তি স্পষ্ট নয়। ভোটের আগে এভাবে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। গুন্ডাদের ব্যবহার করে ভোটাধিকারের উপর আক্রমণ নামানো হচ্ছে। গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।’’

বাম নেতৃত্বের অভিযোগ, বিজেপি এবং তৃণমূল—দুই দলই চায় “মৃত ও ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকুক”, যাতে নির্বাচনী কারচুপির সুযোগ থেকে যায়। সেলিম বলেন, ‘‘আমাদের একটাই দাবি—নির্ভুল ভোটার তালিকা (Voter List)। ভোটের গণতান্ত্রিক অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, সেটা নিশ্চিত করতে হবে কমিশনকেই।’’

বামেরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ‘সঠিক ভোটার তালিকা চাই’ অভিযানে নেমেছে। রাজ্যের ভোট রাজনীতির আবহে এসআইআর নিয়ে নতুন করে রাজনৈতিক তরজার আভাস মিলছে।


```