Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Self Marriage: নিজেকেই বিয়ে করছেন গুজরাতের তরুণী, নিজেই পরবেন সিঁদুর! একাই যাবেন হানিমুনে

দ্য ওয়াল ব্যুরো: মোনোগ্যামি বা পলিগ্যামি সম্পর্কের কথা শোনা গেছে বিস্তর। কিন্তু সোলোগ্যামি বলে কিছু শোনা গেছে কি! সম্ভবত না। কিন্তু গুজরাতের তরুণী ক্ষমা বিন্দুর কীর্তিতে এই শব্দটিও এবার দিব্যি ঢুকে পড়ল সম্পর্কের অভিধানে। এ শব্দের অর্থ, এক

Self Marriage: নিজেকেই বিয়ে করছেন গুজরাতের তরুণী, নিজেই পরবেন সিঁদুর! একাই যাবেন হানিমুনে

শেষ আপডেট: 2 June 2022 08:50

দ্য ওয়াল ব্যুরো: মোনোগ্যামি বা পলিগ্যামি সম্পর্কের কথা শোনা গেছে বিস্তর। কিন্তু সোলোগ্যামি বলে কিছু শোনা গেছে কি! সম্ভবত না। কিন্তু গুজরাতের তরুণী ক্ষমা বিন্দুর কীর্তিতে এই শব্দটিও এবার দিব্যি ঢুকে পড়ল সম্পর্কের অভিধানে। এ শব্দের অর্থ, একাই সম্পর্কে থাকা অর্থাৎ নিজের সঙ্গে নিজের সম্পর্ক। ক্ষমা অবশ্য শুধু সম্পর্কই গড়েননি, বিয়েও করেছেন (Self Marriage)। নিজেকেই।

এ খবর শুনে নেটদুনিয়ার বাসিন্দারা বলছেন, আর বোধহয় কিছুই শোনার বাকি থাকল না। নিজেকে নিজে বিয়ে করার মতো অদ্ভুত জিনিসও ঘটে গেল দেশে!

खुद से शादी रचाने जा रही Vadodara की क्षमा बिंदु, फेरे से लेकर होंगी शादी  की कसमें, नहीं होगा तो कोई दूल्हा | 24-year-old Kshama Bindu will marry  herself in Vadodara -

জানা গেছে, গুজরাতের বরোদার বাসিন্দা, ২৪ বছরের ক্ষমা বিন্দু আগামী ১১ জুন বিয়ে করতে চলেছেন নিজেকে। সব রকম রীতি নিয়ম মেনে তিনি নিজের সঙ্গে নিজেই বিয়ে করবেন। সিঁদুরদান, মালাবদল, সাতপাকে ঘোরা থেকে শুরু করে এই বিয়েতে সবই থাকবে, শুধু বর বা বরযাত্রী ছাড়া। তার পরে ক্ষমা হানিমুনেও যাবেন গোয়ায়, একাই। ক্ষমার পরিবার তাঁর এই সিদ্ধান্ত মেনেও নিয়েছেন। আশীর্বাদ করেছেন মেয়েকে।

আসলে, বিয়ে করবেন না বলেই ভেবেছিলেন ক্ষমা। কিন্তু নিজেকে কনের সাজে দেখার শখ ছিল ষোলো আনা। একইসঙ্গে তাঁর প্রমাণ করার ছিল, নারী একাই গুরুত্বপূর্ণ। এই জন্যই তিনি নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, '‌কেউ এই নিজেকে নিজে বিয়ে করাটা অপ্রাসঙ্গিক বলে মনে করতে পারে। কিন্তু আমি আসলে দেখাতে চেয়েছি, বিয়ে মানেই পুরুষের সঙ্গে জোট বাঁধা নয়।

তথ্য বলছে, দেশে এমন ঘটনা আগে ঘটেনি। বিদেশে অবশ্য এই ধরনের অনেক বিয়ে কিছু হয়েছে, এবং তা প্রশংসাও কুড়িয়েছে। এই দেশে অবশ্য তেমন প্রশংসা জুটবে নাকি সকলে নিন্দা করবেন, তা এখনও বোঝা যাচ্ছে না।

কেকে-র শেষযাত্রায় ভক্তের ঢল, শ্রেয়া থেকে অলকা, হরিহরণ, চোখে জল সকলের


```