
শেষ আপডেট: 5 August 2022 15:45
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামনে থেকে লড়াই করেছিলেন তিনি। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী (Seikh Kamal Birth Anniversary) পালিত হল কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে। এদিন তাঁর স্মৃতির উদ্দেশ্যে উপ দূতাবাসের 'বাংলাদেশ গ্যালারি'তে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এছাড়াও শেখ কামালের (Seikh Kamal) জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত, কোর্সমেট মেজর ওয়াকার হাসান, উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস সহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, শেখ কামাল ছিলেন মুক্তবুদ্ধি চর্চার অন্যতম কারিগর। সদ্য স্বাধীন দেশে প্রগতিশীল নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ছিলেন মার্জিত, বিনয়ী।

কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত বলেন, শেখ কামাল আমাদের কাছে হয়ে উঠেছিলেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে তারুণ্যের প্রতীক। মানুষকে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর।
‘সিনেমা হলে লুঙ্গি পরে ঢোকা যাবে না কেন?’ বাংলাদেশের ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া