Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ১২ ছাত্রের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

দ্য ওয়াল ব্যুরো : বুধবার একটি মহল থেকে খবর ছড়িয়ে পড়ে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে আসবেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। একটি টিভি চ্যানেলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছবি তুলতে গেলে ছাত্রদের সঙ্গে তাঁদের তর্কাতর্কি শুরু হয়। প

আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ১২ ছাত্রের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

শেষ আপডেট: 13 February 2019 12:10

দ্য ওয়াল ব্যুরো : বুধবার একটি মহল থেকে খবর ছড়িয়ে পড়ে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে আসবেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। একটি টিভি চ্যানেলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছবি তুলতে গেলে ছাত্রদের সঙ্গে তাঁদের তর্কাতর্কি শুরু হয়। পরে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রধান থেকে শুরু করে ১২ জনের নামে পুলিশে অভিযোগ করা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করে। এর প্রতিবাদে ছাত্ররা তখন ক্লাস বয়কট করতে থাকে। অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মূল রাস্তাটি বন্ধ করে দিয়েছে। শহরে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়েন করা হয়েছে র‍্যাফ। পুলিশ জানিয়েছে, এক এবিভিপি সদস্যের মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবিভিপি কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ফৈজ গেটে বিক্ষোভ দেখায়। তাদের দাবি ছিল, আসাদুদ্দিন ওয়াইসিকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া চলবে না। তবে ওয়াইসি এদিন আসেননি।

```