Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বন্ধ উৎসব, বন্ধ করে দেওয়া হল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানও, ভয়ে কাঁপছে কম্বোডিয়ার দেশবাসী

দ্য ওয়াল ব্যুরো: নতুন করে দেশে করোনা সংক্রমণের সম্ভবনা দেখা দিয়েছে, তাই একরকম ভয়ে, আতঙ্কে দিন গুনছেন কম্বোডিয়াবাসী। গত সোমবার কম্বোডিয়ার স্বাধীনতা দিবস কোনও উদযাপন ছাড়াই একেবারে ছুটির দিনের মতো কাটালেন সকলে। বন্ধ ছিল সমস্ত সিনেমা হল, মিউ

বন্ধ উৎসব, বন্ধ করে দেওয়া হল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানও, ভয়ে কাঁপছে কম্বোডিয়ার দেশবাসী

শেষ আপডেট: 12 November 2020 08:05

দ্য ওয়াল ব্যুরো: নতুন করে দেশে করোনা সংক্রমণের সম্ভবনা দেখা দিয়েছে, তাই একরকম ভয়ে, আতঙ্কে দিন গুনছেন কম্বোডিয়াবাসী। গত সোমবার কম্বোডিয়ার স্বাধীনতা দিবস কোনও উদযাপন ছাড়াই একেবারে ছুটির দিনের মতো কাটালেন সকলে। বন্ধ ছিল সমস্ত সিনেমা হল, মিউজিয়াম, হোটেল, রেস্তোরাঁ। এই বছর মার্চ মাসের পর ২ নভেম্বর থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু সেকেন্ড ওয়েভের রক্তচক্ষুতে ফের বাধ্য হয়ে বন্ধ করতে হল দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। গত রবিবার থেকেই দেশের স্বাস্থ্যমন্ত্রী এমন একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনিক স্বরে আলোচনা চালাচ্ছিলেন বলে জানা গেছে। রবিবারই হাঙ্গেরির বিদেশমন্ত্রী পিটার সিজার্তোর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। সেই সময় এক দিনের সফরে তিনি কম্বোডিয়ায় ছিলেন। আর তারপরেই দেশের জনগনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন কম্বোডিয়া সরকার। 'ফনোম পেন'এর শিক্ষার্থীরা জানিয়েছেন মঙ্গলবার থেকেই তাঁদের স্কুল,কলেজ সমস্তকিছু বন্ধ। শিক্ষামন্ত্রীর নির্দেশ অনু্যায়ী আপাতত দু সপ্তাহের জন্য বন্ধ থাকবে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠান। ঠিক কতজন শিক্ষার্থী পিটারের সভায় উপস্থিত ছিলেন সে তথ্য এখনও জানা যায়নি, তাই প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই তিনি জানিয়েছেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন জানিয়েছেন সিজার্তোর একজন কম্বোডিয়ান বডিগার্ডও একইসঙ্গে কোভিড পজিটিভ হন। তিনি কম্বোডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরেও বেরিয়েছেন বলে জানা যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী হুন সেনের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও তিনি আপাতত কোয়ারেন্টাইনে থাকতে চেয়েছেন। নিয়মানুসারে ১৪দিন নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে কাটাবেন বলেই নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। যাঁরা পিটারের সংস্পর্শে এসেছিলেন, তাঁরা প্রত্যেকেই ১৪ দিনের মধ্যে ৪ বার টেস্ট করাবেন বলেও জানা গেছে। 'ফ্নোম পেন'এর অলিম্পিক স্টেডিয়ামের জিমসহ অন্যান্য বিভাগও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে পিটারের বডিগার্ড, যাঁর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে, তিনি ওখানকার জিমের প্রশিক্ষকও। এই মুহূর্তে ওখানে গিয়ে কেউ যাতে সংক্রমিত না হন, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে সকল দেশবাসীকে বাইরে বেরিয়ে কোনওরকম উৎসব উদযাপন বা পার্টি করতে, সিনেমা হলে যেতে নিষেধ করছেন দেশের প্রধানমন্ত্রী। দেশে হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে, এ অবস্থায় প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন কম্বোডিয়া সরকার।

```