Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

৮৮টি ট্রেন বাতিল! যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল বহু ট্রেনের, আবার দুর্ভোগ শিয়ালদহ শাখায়

আবার যাত্রী দুর্ভোগ! বৃহস্পতিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহ মেইন এবং উত্তর শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে।

৮৮টি ট্রেন বাতিল! যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল বহু ট্রেনের, আবার দুর্ভোগ শিয়ালদহ শাখায়

শিয়ালদহ ডিভিশন।

শেষ আপডেট: 6 June 2024 23:29

দ্য ওয়াল ব্যুরো: আবার যাত্রী দুর্ভোগ! বৃহস্পতিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহ মেইন এবং উত্তর শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হচ্ছে। সেগুলি শিয়ালদহর পরিবর্তে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে। 

তবে কোন ট্রেনগুলি বাতিল করা হচ্ছে বা কোন ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ব্যাপারে রেলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে চরম ধন্দে পড়েছেন যাত্রীরা। বিভ্রান্তিও ছড়াচ্ছে।

রেলের দাবি, ১ জুলাই থেকে শিয়ালদহ শাখার সমস্ত লোকাল ট্রেন ১২ বগির হয়ে যাবে। এদিকে শিয়ালদহর ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম ১২ বগির ট্রেন দাঁড়ানোর মতো দৈর্ঘ্যে ততটা বড় নয়। ওই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কারণেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত ৮৮টি লোকাল ট্রেন বাতিল এবং কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল।

পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনের ট্রেন যাতায়াত করে— শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগ। এর মধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হলেও বাকি দুই বিভাগের সব ট্রেন ১২ বগির ছিল না। বরং বেশির ভাগ ট্রেন ছিল ৯ কামরার। 

কিন্তু শিয়ালদহের এই দুই শাখায় ট্রেনে যে পরিমাণ ভিড় হয়, তাতে ন’বগির ট্রেনে যাত্রীদের অসুবিধা বেড়েই চলেছিল। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পূর্ব রেল কর্তৃপক্ষ কামরার সংখ্যা বৃদ্ধির কথা ভাবলেও তা বাস্তবায়িত করা সহজ ছিল না। কারণ, ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্য বাড়বে। অথচ শিয়ালদহের এই দুই বিভাগের সমস্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্যে ততটা বড় নয়। তাই প্রথমে প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানো কাজ শুরু হয়। পাশাপাশি চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও।

রেল জানিয়েছে, শিয়ালদহ শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন, তাই এই কাজ সহজ ছিল না। মাঝে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ মার্চ ভোর পর্যন্ত এবং ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ও কয়েকটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল। এবার ৭ জুন রাত ১২টা থেকে থেকে ৯ জুন দুপুর ২টো পর্যন্ত একাধিক ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল। 


```