Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিজ্ঞান, প্রযুক্তি নিয়ে মহাসম্মেলন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, বরাদ্দ বৃদ্ধির আর্জি

এই সম্মেলনে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই চব্বিশ পরগনার ২২টি বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের গবেষকরা অংশগ্রহণ করেছেন। 

বিজ্ঞান, প্রযুক্তি নিয়ে মহাসম্মেলন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, বরাদ্দ বৃদ্ধির আর্জি

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে

গার্গী দাস

শেষ আপডেট: 17 January 2026 00:00

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মহাসম্মেলন শুরু হল। প্রদীপ জ্বালিয়ে সম্মলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি জানালেন, 'বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ উপস্থিতি প্রচারের জন্য এই সম্মেলন। এই প্লাটফর্মে কীভাবে কাজ করা যায় তার দিশা নির্ধারণের জন্য এই সম্মেলন। বিজ্ঞানী ও গবেষকদের একত্রিত করে সাময়িকভাবে বিভিন্ন সমস্যার নতুন গবেষণা, অগ্রগতি ও উদ্ভাবনী সমস্যার সমাধানের জন্য আজকের সমাবেশে আপনাদের কাছে উপস্থাপন করার সুযোগ আমরা করে দিচ্ছি।'

পশ্চিমবঙ্গের বিজ্ঞানের ছাত্রছাত্রীদের মৌলিক চিন্তাভাবনা ও মেধার প্রশংসা করে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কানপুর আইআইটি-র অধ্যাপক বিনোদ কুমার সিং জানান, 'বিজ্ঞান চর্চার জন্য সরকারের বরাদ্দ আরও বাড়ালে ভাল হয়। আমাদের প্রতিষ্ঠানের রিসার্চ কেরিয়ার তৈরি হয় পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মেধাকে সামনে রেখে।'

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল জানান, 'এর উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রী এবং গবেষকদের মনে বিজ্ঞানের চেতনার ভাব উদ্বুদ্ধ করা। বর্তমানে প্রযুক্তির সঙ্গে মানানসই হতে গেলে ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের সায়েন্স কংগ্রেস খুব প্রয়োজনীয়।'

বিজ্ঞান ও প্রজুক্তিকে সকলের কাছে পোঁছে দেওয়ার লক্ষ্যে এই সম্মেলনে আর্থিক সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগের স্পেশাল সেক্রেটারি ইন্দ্রজিৎ তালুকদার জানালেন, যখন থেকে বিজ্ঞানের প্রগতি আস্তে আস্তে ঘটেছে, চাকা আবিষ্কার হয়েছে, আগুন জ্বালানো শিখেছে—তখন থেকে শুরু হয়েছে উদ্ভাবন। বিজ্ঞানের জয়যাত্রার ফলেই আদিম মানুষের কষ্টটা আধুনিক মানুষের কাছে অনেকটা লাঘব হয়েছে।'

জানা গেল, এই সম্মেলনে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই চব্বিশ পরগনার ২২টি বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের গবেষকরা অংশগ্রহণ করেছেন। নোডাল অফিসার অধ্যাপক আশিস পাণিগ্রাহী বললেন, 'ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি-- এ রকম বারোটা বিষয়ের উপরে গবেষণাপত্র জমা পড়েছে। সেই মর্মে ২৪০ জন গবেষকের লেখা বিজ্ঞান বিষয়ক সংক্ষিপ্তসার সম্বলিত ২৭৮ পাতার একটি বই প্রকাশিত হয় শুক্রবার।'

রানি রাসমনি গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় পান্ডা জানান, বক্তা হিসেবে যাঁদের নির্বাচন করা হয়েছে তাঁরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং মাতৃভাষায় বিজ্ঞানচর্চা করছেন। এই সমাবেশ জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি চর্চাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।' প্রায় পাঁচশো গবেষক, ছাত্রছাত্রী, অধ্যাপকদের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তপতী চক্রবর্তী, পশ্চিমবঙ্গ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স-এর উপাচার্য টি কে দত্ত,  মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌরাংশু মুখোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর নাথ, ওড়িশার বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রাক্তন উপাচার্য অধ্যাপক অটল চৌধুরী, একাডেমি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট শিবাজি চক্রবর্তী প্রমুখ।


```