Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

নার্সারি পড়ুয়াকে ধর্ষণ! স্কুল বাসের চালকের পাশাপাশি মহিলা হেল্পারও দোষী সাব্যস্ত আদালতে

দ্য ওয়াল ব্যুরো: গত সেপ্টেম্বর মাসে তিন বছর বয়সি এক নার্সারী পড়ুয়াকে ধর্ষণ করার (rape of three-year-old) অভিযোগ উঠেছিল এক স্কুল বাস চালকের বিরুদ্ধে। অভিযুক্ত চালকের পাশাপাশি তাকে ধর্ষণে সাহায্য করার জন্য গ্রেফতার করা হয়েছিল বাসটির এক ম

নার্সারি পড়ুয়াকে ধর্ষণ! স্কুল বাসের চালকের পাশাপাশি মহিলা হেল্পারও দোষী সাব্যস্ত আদালতে

শেষ আপডেট: 11 December 2022 04:09

দ্য ওয়াল ব্যুরো: গত সেপ্টেম্বর মাসে তিন বছর বয়সি এক নার্সারী পড়ুয়াকে ধর্ষণ করার (rape of three-year-old) অভিযোগ উঠেছিল এক স্কুল বাস চালকের বিরুদ্ধে। অভিযুক্ত চালকের পাশাপাশি তাকে ধর্ষণে সাহায্য করার জন্য গ্রেফতার করা হয়েছিল বাসটির এক মহিলা হেল্পারকেও। সেই মামলাতেই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল (School bus driver and woman helper convicted) ভোপালের একটি বিশেষ আদালত (special court in Bhopal)।

ধর্ষণের ঘটনাটি ঘটেছিল এই বছরের সেপ্টেম্বর মাসে। একদিন অন্য একটি পোশাক পরে স্কুল থেকে বাড়ি ফেরে শিশুটি। কে তার জামা পাল্টে দিল, সেই বিষয়ে প্রশ্ন করতেই মাকে সব কথা খুলে বলে শিশুটি। সে জানায়, ড্রাইভার কাকু তার জামা পাল্টে দিয়েছে। শিশুটির বয়ান থেকে জানা যায়, অভিযুক্ত বাস চালক তাকে নিজের কোলে বসিয়ে তার গোপনাঙ্গে নিজের আঙুল ঢুকিয়ে দেয়। সে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলে তাকে চুপ করিয়ে রাখে উর্মিলা। ঘটনার কথা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেয় হনুমন্ত এবং উর্মিলা।

এরপরেই বাস চালক হনুমন্ত এবং হেল্পার উর্মিলার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে প্রাথমিকভাবে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হয় শিশুটির বাবা মা। কিন্তু স্কুল কোনওভাবেই বাসের ভিতরের কোনও সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকার করে। এরপর থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা মা। তখন অন্য একটি শিশুর পরিবারের তরফে জানানো হয়, তাঁদের সন্তানের সঙ্গেও কুকর্ম করেছে ওই চালক।

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে ২৪২ পাতার চার্জশিট পেশ করে পুলিশ। মামলার শুনানিতে ১৪ দিন ধরে মোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পুলিশের পেশ করা চার্জশিটের ভিত্তিতে হনুমন্ত এবং উর্মিলাকে পকসো আইনের ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করেছে আদালত।

আগামী ১২ ডিসেম্বর সোমবার এই মামলার সাজা ঘোষণা করবে আদালত। ঘটনায় দুই অভিযুক্তের ন্যূনতম ৭ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

চলন্ত গাড়ি থেকে ১০ মাসের মেয়েকে ছুড়ে ফেলে মাকে ধর্ষণের চেষ্টা! ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে


```