
শেষ আপডেট: 14 January 2023 06:47
দ্য ওয়াল ব্যুরো: খাবার ডেলিভারি দিতে গিয়ে কুকুরের (dog) ভয়ে একটি বিল্ডিংয়ের চারতলা থেকে ঝাঁপ (jump) দিলেন এক যুবক (delivery boy)। ঘটনার জেরে মাথায় গুরতর আঘাত পান ওই ডেলিভারি বয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান ওই কুকুরটির মালিক। জানা গেছে, বর্তমানে বিপদমুক্ত ওই যুবক। তবে এখনও আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad)।
সূত্রের খবর, বুধবার মাঝরাতে বানজারা হিলস রোডের একটি অ্যাপার্টমেন্টে খাবার ডেলিভারি করতে গিয়েছিলেন মহম্মদ রিজওয়ান (২৩) নামের সেই যুবক। কে শোভনা নামের সেই মহিলার ঘরের সামনে পৌঁছে তিনি বেল বাজান। এরপর দরজা খুলতেই ভিতর থেকে একটি জার্মান শেফার্ড বেরিয়ে আসে। সেই ভয়েই সোজা চারতলা থেকে নীচে ঝাঁপ মারেন ওই যুবক।
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান কে শোভনা নামের সেই মহিলা। এদিকে হাসপাতাল থেকেই খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর ওই কুকুরটির মালকিনের সঙ্গে কথা বলার পর তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা উত্তর ভারতে, বরফ পড়া শুরু হয়েছে দক্ষিণ ভারতের 'কাশ্মীরে'