Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আলোর উৎসবে কলঙ্কের ছায়া! গড়ফায় শ্লীলতাহানি, ভাঙড়ে বিক্ষোভের মুখে পুলিশ

 খবর পেয়ে এলাকায় পৌঁছন তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধানের স্বামী অষ্টপদ নস্কর। তাঁকেও ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। উত্তেজনার পারদ চড়তে থাকে মুহূর্তে।

আলোর উৎসবে কলঙ্কের ছায়া! গড়ফায় শ্লীলতাহানি, ভাঙড়ে বিক্ষোভের মুখে পুলিশ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 21 October 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর (kalipuja) রাতে আলোর উৎসবের মাঝেই গড়ফায় শ্লীলতাহানির (Molestation , Garfa) অভিযোগ। পরিচিতার বাড়িতে বাজি পোড়াতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক তরুণী। অভিযোগের তির সেই গৃহলক্ষ্মীর স্বামীর দিকেই। অভিযুক্ত রীতেশ সিং ওরফে সূরযকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ।

অভিযোগকারিণীর দাবি, কালীপুজোর সন্ধ্যায় এক পরিচিতার বাড়িতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন তিনি। বাড়ির ছাদে তখন বাজি পোড়ানোর প্রস্তুতি। বাকিরা ব্যস্ত গল্প-আড্ডায়। সেই ফাঁকেই অভিযুক্ত সূরয তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। ঘটনার পরই গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ অভিযুক্তকে রাতারাতি গ্রেফতার করে।

এদিকে শ্লীলতাহানির আরও একটি অভিযোগ ঘিরে সোমবার রাতে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) হাটগাছা এলাকা। অভিযোগ, এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে পুলিশ যখন তদন্তে নামে, তখন গ্রামবাসীরা ঘিরে ধরে লেদার কমপ্লেক্স থানার পুলিশকে। পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। খবর পেয়ে এলাকায় পৌঁছন তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধানের স্বামী অষ্টপদ নস্কর। তাঁকেও ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। উত্তেজনার পারদ চড়তে থাকে মুহূর্তে।

পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তবে তদন্ত চলছে। বাসিন্দারা বলছেন, আলোয় ঢেকেছে অন্ধকার, কালীপুজোর রাতে নারী-নিগ্রহের ঘটনায় ফের প্রশ্নের মুখে সুরক্ষা।


```