
শেষ আপডেট: 12 September 2019 18:30
সৌদি মহিলাদের এই বিপ্লব অবশ্য প্রথম নয়। এর আগেও পাশ্চাত্য পোশাকে ক্য়াফেটেরিয়ার সামনে পোজ দিয়ে ছবি তুলে টুইটারে পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন এক তরুণী। সেটা অবশ্য ২০১৬ সালে। পুলিশের দাবি ছিল, ‘নৈতিকতার সীমা লঙ্ঘন’ করার জন্যই গ্রেফতার করে ওই মহিলাকে জেলে পাঠানো হয়েছিল। সৌদি মহিলাদের উপর চাপিয়ে দেওয়া বিধিনিষেধ ঘিরে প্রতিবাদ কিছু কম হয়নি। গত বছর, সৌদির রাজকুমার মহম্মদ বিন সলমন ঘোষণা করেছিলেন ভিশন ২০৩০। সেই ঘোষণাই ছিল কার্যত যুগান্তকারী। বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিয়োগের উপর শতাব্দী প্রাচীন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন যুবরাজ। এই ঘোষণার পরেই বোরখার আড়াল থেকে বেরিয়ে মহিলারা খুঁজে পেতে শুরু করেন নিজস্ব সত্ত্বা।
মহিলাদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বেসরকারি শিল্পক্ষেত্রে মহিলাদের নিয়োগ শুরু হয়। সরকারি টিভি চ্যানেল সৌদি টিভি ওয়ান-এ বোরখা ছাড়াই নিজের মুখ দেখান পেশাদার নিউড অ্যাঙ্কর উইম আল দাখিল। সুতরাং সৌদিতে ধর্মের গোঁড়ামি যে ধীরে ধীরে শিথিল হচ্ছে, এই তরণীর বেশভূষাই তার অন্যতম প্রমাণ।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-the-only-daughter-of-saudi-arabias-king-salman-has-been-found-guilty-by-a-paris-court/