Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সতীশ কৌশিকের মৃত্যু অস্বাভাবিক! শোক কাটিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী, কী বললেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik)। মৃত্যুর আগে যে ফার্মহাউসে হোলি পার্টিতে ছিলেন অভিনেতা, সেই ফার্মহাউসের মালিকের স্ত্রী গত শনিবার জানিয়েছিলেন, অভিনেতার মৃত্যুর সঙ্গে তাঁর স

সতীশ কৌশিকের মৃত্যু অস্বাভাবিক! শোক কাটিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী, কী বললেন তিনি

শেষ আপডেট: 13 March 2023 08:02

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik)। মৃত্যুর আগে যে ফার্মহাউসে হোলি পার্টিতে ছিলেন অভিনেতা, সেই ফার্মহাউসের মালিকের স্ত্রী গত শনিবার জানিয়েছিলেন, অভিনেতার মৃত্যুর সঙ্গে তাঁর স্বামী বিকাশ মালু জড়িত। এমনটাও জানা গেছিল টাকা লেনদেনের ব্যাপার জড়িত আছে এই মৃত্যুর সঙ্গে। ওই মহিলা দাবি করেছিলেন, বিকাশের কাছ থেকে ১৫ কোটি টাকা পেতেন সতীশ কৌশিক। তবে এবার সব জল্পনার অবসান ঘটালেন সতীশ কৌশিকের স্ত্রী।

স্বামীর মৃত্যুর পর নীরব ছিলেন তিনি। সংবাদমাধ্যমকে এড়িয়ে গেছেন। অবশেষে শোক সামলে উঠে সতীশের মৃত্যু ঘিরে তৈরি হওয়া বিতর্ক সম্পর্কে মুখ খুললেন (breaks silence) তিনি।

সতীশ কৌশিকের স্ত্রী শশী (Sashi) জানালেন, ব্যাবসায়ী বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিনেতার মৃত্যুর সঙ্গে টাকা লেনদেনের কোনও যোগ নেই। পাশাপাশি তিনি এও জানান, সতীশ কৌশিক ও বিকাশ মালু ভাল বন্ধু ছিলেন। ব্যবসায়ী বিকাশ মালু এমনিই ধনী ব্যক্তি। সতীশের থেকে টাকা নেওয়ার তার দরকার পড়ত না।
ময়নাতদন্তের রিপোর্ট থেকেই জানা গিয়েছে, অভিনেতার হার্টে ৯৮ শতাংশ ব্লকেজ ছিল। রক্তে শর্করার মাত্রাও বেশি ছিল। শরীরে কোনও ড্রাগের নমুনা পাওয়া যায়নি। তাহলে কেন এই মৃত্যুকে মার্ডার (murder claims) বলছেন, বিকাশ মালুর স্ত্রী?

শশী জানান, 'হয়তো তিনি তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতে চান। সেকারণে এই সব রটাচ্ছেন।' পাশাপাশি সতীশের স্ত্রী জানান, ডাক্তারি রিপোর্ট, পুলিশের তদন্তের পর, তাঁর স্বামীর মৃত্যু নিয়ে কোনও সন্দেহ নেই। এই বিষয়ে তিনি আর তদন্ত চান না।

বেপরোয়া লরির ধাক্কা পরপর তিনটি গাড়িতে, গাড়ি পিষে দিল বাইক আরোহীদের, দিল্লি রোডে দুর্ঘটনা


```