Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

মুকুটমণির প্রশংসায় পঞ্চমুখ শান্তনু, বললেন ওঁর পারফরমেন্স খুব ভাল ছিল

সারা দেশে সিএএ চালু হয়েছে। আনন্দে ভাসছেন মতুয়ারা। উৎসবের মেজাজ ঠাকুরবাড়িতে। সিএএ আন্দোলনে পাশে থাকার জন্য এবারের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর প্রশংসা করলেন শান্তনু ঠাকুর।

মুকুটমণির প্রশংসায় পঞ্চমুখ শান্তনু, বললেন ওঁর পারফরমেন্স খুব ভাল ছিল

শেষ আপডেট: 13 March 2024 18:24

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সারা দেশে সিএএ চালু হয়েছে। আনন্দে ভাসছেন মতুয়ারা। উৎসবের মেজাজ ঠাকুরবাড়িতে। সিএএ আন্দোলনে পাশে থাকার জন্য এবারের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর প্রশংসা করলেন শান্তনু ঠাকুর।

সম্প্রতি মুকুটমণি অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল। তখনই বোঝা যায়, রাণাঘাটের প্রাক্তন এই সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। মুকুটমণিকে এবার রাণাঘাট থেকে প্রার্থী করতে পারে তৃণমূল সেই জল্পনা শুরু হয়েছিল। ১০ মার্চ প্রার্থী ঘোষণার পরে সবকিছুই স্পষ্ট হয়ে যায়।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে মুকুটমণি সম্পর্কে বলেন, "মুকুটমণি আমাদের সঙ্গে বহু লড়াই করেছেন। সিএএ আন্দোলনের ভাগীদার ছিলেন তিনি, সেটা কী করে অস্বীকার করবেন?"   

রাণাঘাট জেলা মতুয়া মহাসংঘের পদ থেকে মুকুটমণি অধিকারীকে সরিয়ে দেওয়ার পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছিল। শান্তনু ঠাকুর সে বিষয়ে বলেন, "গত পাঁচ বছর মুকুটমণির পারফরমেন্স খুব ভাল ছিল। মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় তাঁকে সরে যেতে হয়েছে। সেখানে এখনও নতুন কাউকে নেওয়া হয়নি।" 

ঠাকুরবাড়িতে মতুয়াদের পরিচয় কার্ড নিতে এসেছিলেন অনেকে। সিএএ চালু নিয়ে প্রশ্ন করলে তাঁরা বলেন, "এটাই আমাদের ধর্ম। এই নিয়েই আমরা বাঁচি। ভারতের সিএএ চালু হলে নাগরিকত্ব নিয়ে ধন্দ ঘুচবে।"

সিএএ প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানান,  কোনও কাগজ না থাকলেও সেলফ ডিক্লারেশন দিলেই নাগরিকত্ব পাবে। কোনও কাগজ না থাকলে মতুয়া কার্ড বানাতে আবেদন করতে বলেন। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শান্তনুবাবু বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন না, উনি ভুল বকছেন।"


```