Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

শুধু তৃণমূলের মিছিলে হাঁটা নয়, অভিষেকের সঙ্গেও সাক্ষাৎ করলেন সন্দেশখালির মহিলারা

নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে দেখা গেছিল সন্দেশখালির মহিলাদের একাংশকে।

শুধু তৃণমূলের মিছিলে হাঁটা নয়, অভিষেকের সঙ্গেও সাক্ষাৎ করলেন সন্দেশখালির মহিলারা

শেষ আপডেট: 8 March 2024 07:24

দ্য ওয়াল ব্যুরো: নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে দেখা গেছিল সন্দেশখালির মহিলাদের একাংশকে। তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁদের মিছিলে হাঁটতে দেখা যায়। তবে শুধু মিছিলে হাঁটাই নয়, তারপর তাঁরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পক্ষ থেকে সেই ছবিও পোস্ট করা হয়েছে। 

সন্দেশখালিকাণ্ড নিয়ে রাজ্যের শাসক দলের উপর কম চাপ বাড়ায়নি বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বঙ্গ সফরে এসে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। তাঁর ভাষণের অধিকাংশ জুড়েই ছিল সন্দেশখালি ইস্যু। সেই আবহে নারী দিবস উপলক্ষে তৃণমূলের মিছিলেও দেখা যায় সন্দেশখালির মহিলাদের। পরে তাঁরা দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ‘তৃণমূলে নবজোয়ার’ নামক একটি এক্স হ্যান্ডল থেকে সেই সাক্ষাতের ছবি শেয়ার করা হয়েছে। 

বুধবার বারাসতের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে বার বার বোঝাতে চেয়েছেন যে বাংলার মেয়েদের বর্তমান শাসক দল সম্মান করেন না। বরং তাঁদের ওপর অত্যাচার করা হয়। অবশ্যভাবেই সন্দেশখালি প্রসঙ্গে তিনি বারবার তৃণমূলকে বিঁধেছেন। সেই প্রেক্ষিতে নারী দিবসের প্রাক্কালে তৃণমূলের মিছিলে সন্দেশখালির মহিলাদের একাংশকে দেখা যাওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাঁদের সঙ্গে একান্তে সাক্ষাতের বিষয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

প্রতি বছরের মত এবারও নারী দিবস পালন করেছে শাসক দল। তবে শুক্রবার নারী দিবসের দিনই শিবরাত্রি থাকায় একদিন আগে, বৃহস্পতিবার এই মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত সেই মিছিল শেষে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।


```