Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

আইসিডিএস সেন্টার এখন গোয়ালঘর! বেড়মজুরে বিক্ষোভ

মঙ্গলবারও বিক্ষোভ জারি রয়েছে সন্দেশখালিতে। সকাল থেকে বেড়মজুরের দম্বলপাড়ায় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবার ব্যক্তিগত সম্পত্তি নয়, এলাকার আইসিডিএস সেন্টারের পরিষেবার ফের চালু করার দাবিতেই আন্দোলনে নেমেছেন তাঁরা। 

আইসিডিএস সেন্টার এখন গোয়ালঘর! বেড়মজুরে বিক্ষোভ

শেষ আপডেট: 27 February 2024 14:07

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মঙ্গলবারও বিক্ষোভ জারি রয়েছে সন্দেশখালিতে। সকাল থেকে বেড়মজুরের দম্বলপাড়ায় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবার ব্যক্তিগত সম্পত্তি নয়, এলাকার আইসিডিএস সেন্টারের পরিষেবার ফের চালু করার দাবিতেই আন্দোলনে নেমেছেন তাঁরা। 

অভিযোগ, গ্রামের একমাত্র আইসিডিএস কেন্দ্র বহুদিন আগে জবরদখল হয়ে গেছে। সেটি গোয়ালঘর হিসাবে ব্যবহার হচ্ছে। এবিষয়ে শাহজাহান ও তাঁর ভাই সিরাজের নাম নিয়ে হুমকি দিতেন বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তপন সর্দার। 

রবিবার থেকে উত্তপ্ত রয়েছে বেড়মজুর এলাকা। সেদিন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সম্পাদক অজিত মাইতিকে তাড়া করেছিলেন গ্রামবাসীরা। এক সিভিক ভলান্টিয়ারের বাড়ি লুকিয়ে পড়ায় প্রাণে বাঁচেন অজিত। পাঁচ ঘণ্টা ওই বাড়িতে আটকে থাকার পরে রাত ৭ নাগাদ সন্দেশখালির পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। অজিতের বিরুদ্ধে ৬ টি অভিযোগ দায়ের হয়েছে। 

সোমবারও উত্তপ্ত থেকেছে সন্দেশখালি। হলধর আড়ির বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ জায়গায় জায়গায় গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও বিক্ষোভ চলতে থাকে। মঙ্গলবার আইসিডিএস সেন্টার দখল মুক্ত করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আর্জি জানান বিক্ষোভকারী গ্রামবাসীরা। 

তাঁদের দাবি, "আমরা অনুরোধ করছি গোয়াল ঘর ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। শিক্ষামন্ত্রীকে বলছি এটা যেন পরিষ্কার করে দেয়। ভালভাবে চলুক। আমরা শান্তিতে বাঁচতে চাই। আমাদের সন্তানরা যেন ওখানে গিয়ে পড়াশোনা করতে পারে এটাই চাই।''


```