Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'রাত হলেই ওরা আসছে', ফের উত্তপ্ত সন্দেশখালি! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ

শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালির বেড়মজুর বটতলা এলাকায়।

'রাত হলেই ওরা আসছে', ফের উত্তপ্ত সন্দেশখালি! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ

উত্তেজনা সন্দেশখালির বেড়মজুর বটতলা এলাকায়। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 17 May 2024 13:55

দ্য ওয়াল ব্যুরো: অভিযুক্তদের আড়াল করতে পুলিশ নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা চাপাচ্ছে। অন্যদিকে রাত হলেই বাড়িতে হানা দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই অভিযোগে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালির বেড়মজুর বটতলা এলাকায়।

পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলেন গ্রামের মহিলারা। কোয়েল সর্দার , অশোকা সর্দারদের অভিযোগ, "দিনের পর দিন পুলিশ সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। তাঁদের বিরুদ্ধে নানান ধরনের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে জেলে ভরছে। অথচ যে সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা দিনের পর দিন এলাকায় অত্যাচার চালাচ্ছে তাদের গ্রেফতার করছে না।"

অবিলম্বে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী মহিলারা। যদিও অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বর দাবি, বিজেপি এলাকায় নতুন করে গোলমাল তৈরি সৃষ্টি করছে। পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 

ঘটনা সূত্রপাত, বুধবার রাতে সন্দেশখালির এক প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক-সহ তিনজনের বিরুদ্ধে। বৃহস্পতিবারই থানায় অভিযোগও দায়ের করেন ওই মহিলা। পুলিশ ইতিমধ্যেই তাঁর মেডিক্যাল পরীক্ষার পর বসিরহাট আদালতে তাঁর গোপন জবানবন্দি নিয়েছে। 

তারপরও অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়নি কেন, এই প্রশ্ন তুলে এদিন সন্দেশখালির বেড়মজুর বটতলা এলাকার মহিলারা বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে এলাকার অনুন্নয়ন নিয়েও সরব হন। ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


```