Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অশান্ত সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি, পুলিশের ওপর হামলায় অভিযুক্তকে ছিনিয়ে নিলেন মহিলারা

একজন অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেন গ্রামের মহিলারা।

অশান্ত সন্দেশখালিতে  ১৪৪ ধারা জারি, পুলিশের ওপর হামলায় অভিযুক্তকে ছিনিয়ে নিলেন মহিলারা

ভোটের পরদিনও সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে

শেষ আপডেট: 2 June 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: ভোটের পরদিনও সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার সকাল থেকে সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার। এদিন পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড় শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। পুলিশের বিরুদ্ধে গ্রামে অত্যাচারের অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। এরই মধ্যে একজন অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেন গ্রামের মহিলারা। 

রবিবার সকাল থেকে সন্দেশখালির একাধিক এলাকা উত্তপ্ত হতে থাকে। দুপুর গড়াতেই রাস্তায় গাছের ডাল, বাঁশ হাতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান তাঁরা। র‍্যাফের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা। সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় র‍্যাফ, কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ। কোনও ক্রমে মহিলাদের সরানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকেরা। 

ভোট মিটলেও অশান্ত সন্দেশখালি। একাধিক এলাকায় দফায় দফায় অশান্তির অভিযোগ সামনে এসেছে। এক পুলিশ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাঁদের বসিরহাট মহকুমার আদালতে তোলা হবে।

ভোটের পরের দিনই সন্দেশখালিতে জারি হয়েছে ১৪৪ ধারা। রবিবার থেকে ভোটের ফল বেরোনোর দিন অর্থাৎ, আগামী ৪ জুন পর্যন্ত ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া থেকে বয়ারমারি পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

শনিবার ভোটের দিন বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালিতে দিনভর একাধিক গন্ডগোলের খবর শিরোনামে উঠে এসেছে । ভোটের দিন দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে বেড়মজুর, বয়ারমারি, আগারহাটি, কানমারি সহ সন্দেশখালির বিভিন্ন এলাকা। গত জানুয়ারি মাস থেকে শুরু সন্দেশখালির চেনা চিত্রের পুনরাবৃত্তি হয় ভোটের দিনও। এদিনও সন্দেশখালির মহিলাদের রাস্তায় নেমে আন্দোলন দেখা গিয়েছে ।

শনিবার সন্দেশখালির বয়ারমারি গ্রামে বিজেপির ক্যাম্প অফিসে হামলার অভিযোগ ওঠে। ৫০-৬০ জনের তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগ ওঠে। সন্দেশখালির ঘটনায় ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। এদিকে সপ্তম দফার ভোটে সন্দেশখালিতে কেন অশান্তি, এই নিয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। 


```