Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

নজরে বালি পাচার! মমতার হুঁশিয়ারির পর টনক নড়ল জেলা প্রশাসনের, বীরভূমে আটক একাধিক লরি

গত বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে বীরভূমের বালি পাচারের প্রসঙ্গ উত্থাপন করে জেলা প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জেরে জেলা প্রশাসনের এই 'সক্রিয়তা' বলে মনে করা হচ্ছে।

নজরে বালি পাচার! মমতার হুঁশিয়ারির পর টনক নড়ল জেলা প্রশাসনের, বীরভূমে আটক একাধিক লরি

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 10 January 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: নদী থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ নতুন নয়। তবে এবার এবিষয়ে কড়া পদক্ষেপ করতে দেখা গেল বীরভূমের জেলা প্রশাসনকে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীরভূমের নানুর, ময়ূরেশ্বর-সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে একাধিক বালির লরির আটক করেছে জেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে বীরভূমের বালি পাচারের প্রসঙ্গ উত্থাপন করে জেলা প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জেরে জেলা প্রশাসনের এই 'সক্রিয়তা' বলে মনে করা হচ্ছে।

বীরভূমের নানুর, বোলপুর, ময়ূরেশ্বর-সহ একাধিক জায়গা থেকেই বালি পাচারের অভিযোগ নতুন নয়। রাতের অন্ধকারে নদীর নীচ থেকে পাইপের মাধ্যমে পাম্পের সাহায্য বালি তুলে অবাধে পাচার করা হচ্ছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। গত বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে এ ব্যাপারে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপরই গত শুক্রবার বোলপুরে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সূত্রের খবর, ওই বৈঠকে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, তারপর থেকেই বীরভূমের বেআইনি বালি পাচার নিয়ে নজর রাখছিল জেলা প্রশাসন। এবার হল অভিযান।

বুধবার রাতের অভিযানে জেলা প্রশাসনের তরফে একাধিক বালি পাচারের লরি আটক করা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, সংশ্লিষ্ট লরির মালিকদের ডেকে পাঠানো হবে।


```