সল্টলেকে ক্যাব ছিনতাই! চালককে কোপ মেরে গাড়ি হাতিয়ে চম্পট, গ্রেফতার যুগল
দ্য ওয়াল ব্যুরোঃ ষষ্ঠীর দিন শহরে অভিনব কায়দায় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সল্টলেকের (Saltlake) এডি ব্লকে একটি গাড়ি ছিনতাই করা হয়েছিল। বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
জয়েন্ট অ্যাডভন্সড পরীক্ষার ফল প্রকাশিত, সেরার সেরা দিল্লির
শেষ আপডেট: 15 October 2021 10:13
দ্য ওয়াল ব্যুরোঃ ষষ্ঠীর দিন শহরে অভিনব কায়দায় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সল্টলেকের (Saltlake) এডি ব্লকে একটি গাড়ি ছিনতাই করা হয়েছিল। বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
জয়েন্ট অ্যাডভন্সড পরীক্ষার ফল প্রকাশিত, সেরার সেরা দিল্লির মৃদুল
ঠিক কী ঘটেছিল? জানা গেছে ষষ্ঠীর দিন একটি ক্যাব গাড়িতে যাত্রী সেজেই উঠেছিল এক যুগল। কিন্তু তাঁদের আসল উদ্দেশ্য ছিল গাড়িটি হাতিয়ে নেওয়া। গাড়িতে উঠেই ধারালো অস্ত্র বের করে তারা। চালককে কোপ মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ক্যাব চালক। তারপর সেই অভিযোগ অনুযায়ী যথারীতি শুরু হয় তদন্ত। অবশেষে নবমীর রাতে হুগলির ডানকুনি থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুজোর মাঝে অপরাধ প্রবণতা যেন দিন দিন বেড়েই চলেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'