Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

সলমন রুশদির একটি চোখ নষ্ট, অকেজো হাতও! নিউ ইয়র্কের সেই ছুরি হামলায় চরম ক্ষতি লেখকের

দ্য ওয়াল ব্যুরো: একটি চোখের দৃষ্টি (eyesight) নষ্ট হয়েছে তাঁর। অকেজো হয়েছে একটি হাতও। অগস্ট মাসে নিউ ইয়র্কে ছুরির হামলার পরে আশঙ্কাজনক অবস্থায় যমে-মানুষে লড়াই করে প্রাণ বাঁচলেও মোটেই সেরে ওঠা হল না লেখক সলমন রুশদির (Salman Rushdie)।

সলমন রুশদির একটি চোখ নষ্ট, অকেজো হাতও! নিউ ইয়র্কের সেই ছুরি হামলায় চরম ক্ষতি লেখকের

শেষ আপডেট: 23 October 2022 17:53

দ্য ওয়াল ব্যুরো: একটি চোখের দৃষ্টি (eyesight) নষ্ট হয়েছে তাঁর। অকেজো হয়েছে একটি হাতও। অগস্ট মাসে নিউ ইয়র্কে ছুরির হামলার পরে আশঙ্কাজনক অবস্থায় যমে-মানুষে লড়াই করে প্রাণ বাঁচলেও মোটেই সেরে ওঠা হল না লেখক সলমন রুশদির (Salman Rushdie)।

ঘটনার আড়াই মাস পরে লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এক স্প্যানিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, দীর্ঘদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন রুশদি। হাসপাতালে চিকিৎসা চলেছে তাঁর। এই মারাত্মক হামলা রুশদির জীবনটাই বদলে দিয়েছে। ভয়াবহ, গভীর ক্ষত সামলে বেঁচে উঠলেও, অনেকটাই শারীরিক ক্ষতি হয়ে গেছে লেখকের।

অ্যান্ড্রু এদিন জানিয়েছেন, রুশদির ঘাড়ে তিনটি গভীর ক্ষত ছিল। আরও ১৫টি আঘাত লাগে বুকে এবং শরীরের উপরের দিকে। ছুরির কোপে দু’টো হাতেরই একাধিক স্নায়ু নষ্ট হয়ে যায়। এর ফলে ওঁর একটি হাতও অকেজো হয়ে গিয়েছে।

গত অগস্ট মাসে নিউ ইয়র্কের একটি ইভেন্টে যোগ দিতে গিয়ে দুষ্কৃতী হামলার শিকার হন বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদি (Salman Rushdie)। শতকা ইনস্টিটিউশনের মঞ্চে ভাষণ দেওয়ার সময় ৭৫ বছর বয়সি লেখকের উপর ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই ছুরির কোপ আসে একের পর এক। মঞ্চেই লুটিয়ে পড়েন রুশদি।

আশির দশকের শেষ থেকে তাঁর লেখা বই স্যাটানিক ভার্সেসের জন্য মৌলবাদীদের বিষনজরে রয়েছেন রুশদি। তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানাও জারি হয়েছিল। গত ২০ বছর ধরে আমেরিকাতেই থাকছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত এই লেখক ১৩ বছর বেনামে কাটিয়েছেন। পুলিশি পাহারাতেই থাকেন তিনি। তবু বিপদ এড়ানো যায়নি।

১৯৮৮ সালে প্রকাশিত হয় সলমান রুশদির (Salman Rushdie) বিখ্যাত উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’। তারপরই মৌলবাদীদের রোষের মুখে পড়েন তিনি। ধর্মদ্রোহের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়। ওই বইতে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রুশদিকে হত্যার ফতোয়া জারি করেন ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতোল্লা খোমেইনি। রুশদি হত্যাকারীকে ৩০ লক্ষ মার্কিন ডলার ইনাম দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি। অবশ্য পরে সেই ফতোয়া প্রত্যাহার করে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ইরানের প্রশাসন।

ওঁর মাথার ওপর আরও একটা মাথা আছে!’ কার সম্পর্কে এমন বললেন বিরাট?


```