Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্যালাইন প্রস্তুতকারী সংস্থা মুম্বইয়ের ল্যাবে ক্লিনচিট পেল, তবে নিষেধাজ্ঞা এখনই উঠছে না

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেই রিঙ্গার ল্যাকটেটকেই এবার ক্লিনচিট দিল মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাব।

স্যালাইন প্রস্তুতকারী সংস্থা মুম্বইয়ের ল্যাবে ক্লিনচিট পেল, তবে নিষেধাজ্ঞা এখনই উঠছে না

ফাইল ছবি

শেষ আপডেট: 17 January 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় রয়েছে 'নিষিদ্ধ' স্যালাইন। বিষাক্ত স্যালাইনে তিন প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছিল অক্সিটোসিনকেও। এ ব্যাপারে স্বাস্থ্য ভবনে সাড়ে পাঁচ পাতার রিপোর্ট জমা পড়ে।

স্বাস্থ্য ভবনের তৈরি করে দেওয়া তদন্ত বোর্ডের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছিল রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের কারণে মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক সেই কারণেই। কিন্তু ফাইনাল রিপোর্ট জমা পড়তেই সূত্রের খবর, বিষাক্ত স্যালাইনের দোসর অক্সিটোসিনও। এই অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারের ফলেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। 

স্যালাইন প্রস্তুতকারী সংস্থার ওই স্যালাইন-সহ একাধিক ওষুধ পশ্চিমবঙ্গে ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে স্বাস্থ্য ভবনের। আর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেই রিঙ্গার ল্যাকটেটকেই এবার ক্লিনচিট দিল মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাব। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে পরীক্ষার পর ওই সংস্থার স্যালাইনকে ক্লিনচিট দেওয়া হল।

যদিও এই স্যালাইনে আপাতত নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য সরকার। যেহেতু জীবাণুমুক্ত করার জন্য যে যে প্রক্রিয়া থাকে, তার মাপকাঠিতে পাশ করতে পারেনি ওই সংস্থা। এব্যাপারে আবারও নাকি খতিয়ে দেখা হবে। তারপরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কেন্দ্র-রাজ্য যৌথ পরিদর্শনের পর চোপড়ার কারখানা থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেগুলি মুম্বইয়ের ল্যাবে পরীক্ষা করা হলে কিছুই পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছে, সেখানে স্বাস্থ্য দফতরের তরফে এই রিপোর্ট জমাও করা হয়েছে ইতিমধ্যেই।


```