Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ডায়লগ দিয়ে কী লাভ! দোষীদের শাস্তি দিতে হবে, সবচেয়ে দামি ল ইয়ার দিয়ে রায় কেনা হচ্ছে: সেলিম

এদিন আদালতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “এটা পরিকল্পিত জালিয়াতি। নিয়োগ প্রক্রিয়াই যদি কালিমালিপ্ত হয়, তাহলে গোটা ব্যবস্থায় আর অবশিষ্ট কী থাকে? মানুষ আস্থা হারিয়ে ফেলবে।”

ডায়লগ দিয়ে কী লাভ! দোষীদের শাস্তি দিতে হবে, সবচেয়ে দামি ল ইয়ার দিয়ে রায় কেনা হচ্ছে: সেলিম

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

শেষ আপডেট: 7 May 2024 22:23

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি মঙ্গলবার রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন প্রধান বিচারপতি।

এদিন আদালতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “এটা পরিকল্পিত জালিয়াতি। নিয়োগ প্রক্রিয়াই যদি কালিমালিপ্ত হয়, তাহলে গোটা ব্যবস্থায় আর অবশিষ্ট কী থাকে? মানুষ আস্থা হারিয়ে ফেলবে।”

মঙ্গলবার এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়েই বড় প্রশ্ন তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


সেলিমের কথায়, "আমরা সাধারণত আদালতের রায় নিয়ে কিছু বলি না। কিন্তু এসব ডায়লগ দিয়ে কী লাভ? দোষীদের শাস্তি দিতে হবে। সবচেয়ে দামি ল ইয়ার দিয়ে রায় কেনা হচ্ছে, হবে। এটা তো চলতে পারে না।"

সেলিম আরও বলেন, "যারা জেনে বুঝে বিষপান করেছে এবং করিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে ভোটের মাঝে গোটা ক্যাবিনেটকে জেলে ভরলে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আমরা চাইব, নির্বাচনের পর যেন গোটা ক্যাবিনেট জেলে যায়, আদালত সেই রায় দিক।"

দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির প্রতিও আক্রমণ চড়িয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক। সেলিম বলেন, "বিজেপির এ ব্যাপারে মুখ না খোলায় ভাল। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দুর্নীতি শিখেছেন আরএসএস বিজেপির পাঠশালায়। দেশে সবচেয়ে বড় শিক্ষক দুর্নীতি হয়েছে মধ্যপ্রদেশে শিবরাজ চহ্বানের আমলে। তদন্তকারী অফিসার,, অভিযোগকারী, সাক্ষ্মী মিলিয়ে ১০০ জন খুন হয়েছেন। তবু সিবিআই তদন্ত শেষ করেনি।"

সেলিমের অভিযোগ, রাজ্য সরকার চাকরিহারাদের নিয়ে চিন্তিত নয়। নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত। নিজে স্বস্তি পেতে চাইছে। 

এদিন মামলার পর্যবেক্ষণে আদালত যোগ্য ও অযোগ্যদের প্রসঙ্গ টেনে এনেছে। সেলিমের কথায়, "পরীক্ষায় ফেল করলে কেউ অযোগ্য হয়ে  যায় না। বরং তাকে কীভাবে যোগ্য করা যায় ,সেটা দেখতে হবে। যারা কোনও পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে তারা কাদের টাকা দিয়েছে, সেটা জানতে হবে।"


```