Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

রাহুলের মিছিলে হাঁটবেন সেলিম-সুজনরা, বহরমপুরে কংগ্রেসের কর্মসূচি সফল করতে তৎপর সিপিএম

বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবে সিপিএম। রাহুল গান্ধীর সঙ্গে মিছিলে হাঁটবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী-সহ জেলার নেতা, কর্মীরা।

রাহুলের মিছিলে হাঁটবেন সেলিম-সুজনরা, বহরমপুরে কংগ্রেসের কর্মসূচি সফল করতে তৎপর সিপিএম

শেষ আপডেট: 31 January 2024 22:30

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবে সিপিএম। রাহুল গান্ধীর সঙ্গে মিছিলে হাঁটবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী-সহ জেলার নেতা, কর্মীরা।

বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা। তিনি বলেন, "বৃহস্পতিবার ফারাক্কা থেকে রাহুল গান্ধীর পদযাত্রা শুরু হবে। কংগ্রেস আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা মনে করি. রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সাড়া দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।"

বহরমপুরে রাহুলের মিছিলে সেলিম পা মেলাতে পারেন বলে আগেই লেখা হয়েছিল দ্য ওয়ালে। দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে দাদাঠাকুরের মোড় থেকে রাহুলের সভায় যোগ দেবেন সেলিম, সুজনরা।  সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জানিয়েছেন, "মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের ন্যায় যাত্রা শুরুর সময় থেকে শেষ পর্যন্ত মিছিলে হাঁটবেন দলের জেলার নেতা, কর্মীরা।"

এর আগে গত রবিবার শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় দেখা গেছে সিপিএমের কর্মীদের। হাতে দলীয় লাল পতাকা নিয়ে ন্যায় যাত্রায় সামিল হয়েছিলেন 'কমরেডরা'।

দলীয় সূত্রের খবর,  বাংলায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অংশগ্রহণ করার জন্য রবিবারই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ফোন করেছিলেন কংগ্রেসের বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ। জানা যাচ্ছে, কংগ্রেসের প্রবীণ সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গেও টেলিফোনে কথা হয় সেলিমের।

কংগ্রেসের তরফে সেলিমকে মালদহ-মুর্শিদাবাদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সূত্রের খবর, সেলিম সে সময় নিশ্চিত করে কিছু না জানালেও ‘ন্যায় যাত্রা’র দিনক্ষণ বিস্তারিত জেনে নিয়েছিলেন।


```