Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সেলিমই রাজ্য সম্পাদক, বাদ পড়লেন মেদিনীপুরের সুশান্ত, ৮০ জনের কমিটিতে মহিলা কজন?

জানা যাচ্ছে, ২৭তম সম্মেলন থেকে ৮০ জনের নতুন রাজ্য কমিটি করা হয়েছে। কমিটিতে নতুন ৯ জনের নাম যুক্ত হয়েছে। একইভাবে বেশ কয়েকজন বাদ পড়েছেন।

সেলিমই রাজ্য সম্পাদক, বাদ পড়লেন মেদিনীপুরের সুশান্ত, ৮০ জনের কমিটিতে মহিলা কজন?

মহম্মদ সেলিম।

শেষ আপডেট: 25 February 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের রাজ্য সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন মহম্মদ সেলিম (Md Salim)। দলীয় সূত্রের খবর, সর্বসম্মতি ক্রমে মহম্মদ সেলিমকে রাজ্য সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

জানা যাচ্ছে, ২৭তম সম্মেলন থেকে ৮০ জনের নতুন রাজ্য কমিটি করা হয়েছে। কমিটিতে নতুন ৯ জনের নাম যুক্ত হয়েছে। একইভাবে বেশ কয়েকজন বাদ পড়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। 

সুশান্তর বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ উঠেছিল। যে কারণে আগেও পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক পদ থেকে আগেই বাদ পড়েছিলেন সুশান্ত ঘোষ। এবার রাজ্য কমিটি থেকেও সরিয়ে দেওয়া হল তাঁকে। সুশান্তর পরিবর্তে রাজ্য কমিটিতে নিয়ে আসা হল পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক বিজয় পালকে।

বয়সজনিত কারণেও রাজ্য কমিটি থেকে এবারে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য, দার্জিলিংয়ের অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকার। তাদের জায়গায় এসেছেন গৌতম ঘোষ। ৮০ জনের কমিটিতে ১৪ জন মহিলা রয়েছেন।

সমাজের প্রতিটি ক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্তির কথা বলে সিপিএম। সংসদে মহিলা বিল পাশ করার ক্ষেত্রেও বামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই হিসেবে এক তৃতীয়াংশ মহিলাকে অন্তর্ভুক্তি করতে হলে সিপিএমের ৮০ জনের কমিটিতে অন্তত ২৬ বা ২৭ জন মহিলা রাখতে হত। সেখানে রাজ্য কমিটিতে মহিলার সংখ্যা মাত্র ১৪ জন।

স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন মহিলা নেতৃত্ব তৈরি করা যাচ্ছে না, নাকি মহিলাদের নতুন করে সংগঠনে আনা যাচ্ছে না? বস্তুত, এ বিষয়টি এবারের সম্মেলনেও আলোচনা হয়েছে বলে খবর। রাজনীতির প্রতি তরুণ প্রজন্মর অনীহার বিষয়টিও সেখানে উঠে আসে। আগেই সেলিম জানিয়েছিলেন, ২৬ এর (আগামী বিধানসভা নির্বাচন) লড়াই শুরু হবে ২৬ ফেব্রুয়ারি থেকে। এখন দেখার প্রকাশ্য সমাবেশ থেকে তিনি নতুন কী বার্তা দেন।


```