Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শবরীমালার রেশ, দশমীর সকালেই আটক সমাজকর্মী ত্রুপ্তি দেশাই

দ্য ওয়াল ব্যুরো: দশমীর ভোরেই শবরীমালা রেশ।পুনে থেকে সমাজকর্মী ত্রুপ্তি দেশাইকে আটক করল পুলিশ। শবরীমালা মন্দিরে মহিলা প্রবেশে ফের নিষেধাজ্ঞার বিরোধিতায় সরব হন ত্রুপ্তি। শুক্রবারই সিরডির সাই বাবা মন্দিরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তার

শবরীমালার রেশ, দশমীর সকালেই আটক সমাজকর্মী ত্রুপ্তি দেশাই

শেষ আপডেট: 18 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: দশমীর ভোরেই শবরীমালা রেশ।পুনে থেকে সমাজকর্মী ত্রুপ্তি দেশাইকে আটক করল পুলিশ। শবরীমালা মন্দিরে মহিলা প্রবেশে ফের নিষেধাজ্ঞার বিরোধিতায় সরব হন ত্রুপ্তি। শুক্রবারই সিরডির সাই বাবা মন্দিরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তার আগে সিরডি পৌঁছতে চেয়েছিলেন ত্রুপ্তি সহ বিক্ষোভরত মহিলার।সেখানেই ছিল বিক্ষোভ কর্মসূচি। তার আগেই পুলিশ তাদের ঘিরে ফেলে বলে অভিযোগ। আটক করা হয় ত্রুপ্তি দেশাইকে। শবরীমালা নিয়ে সিদ্ধান্তের আগে সুপ্রিম কোর্টের উচিত ছিল সাধারণ মানুষের আবেগ বুঝে চলা : মোহন ভাগবত শবরীমালা মন্দিরে মহিলা প্রবেশের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে শবরীমালা বাঁচাও কমিটি। গত কয়েকদিন ধরেই মন্দিরে ১০-৫০ বছরের মহিলাদের মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। এর বিরোধিতায় মন্দিরের সামনেই মহিলা সমাজকর্মীরা বিক্ষোভ করেন। বৃহস্পতিবারই নিউইয়র্ক টাইমসের ২ মহিলা সাংবাদিককে হেনস্থা করা হয়। তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে “শবরীমালা বাঁচাও কমিটি”-র সদস্যরা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব তাদের নিয়ন্ত্রণে আনা বলে মনে করছেন ত্রুপ্তি। শুক্রবার সিরডি সাইবাবা মন্দিরের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানেই বিক্ষোভ মিছিলের পরিকল্পনা ছিল ত্রুপ্তির। তার আগেই আটক করা হয় তাঁকে।যা অসাংবিধানিক বলে মনে করছেন বিক্ষোভরত মহিলারা। এদিকে, রাবণ বধের দিনই নতুন করে উত্তপ্ত শবরীমালা মন্দির চত্ত্বর। “শবরীমালা বাঁচাও কমিটি”-র সদস্যদের স্লোগান শুরু হয়েছে সকাল থেকে। মন্দিরের গেট আটকে চলছে তাণ্ডব।  

```