Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শবরীমালার আঁচ ,বিজেপি- সিপিএম নেতাদের বাড়িতে একের পর এক হামলা, এক রাতেই গ্রেফতার শতাধিক

দ্য ওয়াল ব্যুরো: কেরল জুড়ে মারাত্মক অচলাবস্থা। দফায় দফায় সংঘর্ষে ধুকছে রাজ্যের বড় বড় শহরগুলি। তার উপর নতুন করেই শুক্রবার তিরুবনন্তপুরম, কোচিতে শুরু হয়েছে বাইক বাহিনীর দাপাদাপি। যারা রেয়াদ করছে না কোনও রাজনৈতিক দলের নেতাদেরও। পাশপাশি, মনে

শবরীমালার আঁচ ,বিজেপি- সিপিএম নেতাদের বাড়িতে একের পর এক হামলা, এক রাতেই গ্রেফতার শতাধিক

শেষ আপডেট: 4 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কেরল জুড়ে মারাত্মক অচলাবস্থা। দফায় দফায় সংঘর্ষে ধুকছে রাজ্যের বড় বড় শহরগুলি। তার উপর নতুন করেই শুক্রবার তিরুবনন্তপুরম, কোচিতে শুরু হয়েছে বাইক বাহিনীর দাপাদাপি। যারা রেয়াদ করছে না কোনও রাজনৈতিক দলের নেতাদেরও। পাশপাশি, মনে করা হচ্ছে বিজেপি-সিপিএম পরিচালিত আলাদা আলাদা বাইক বাহিনী শহরগুলিতে আতঙ্ক ছড়াচ্ছে। গতকাল রাতেই বিজেপি সাংসদ ভি মুরলীধরণের বাড়িতে বোমা ছোড়া হয়। সেই সময় ঘুমোচ্ছিলেন সাংসদ। কান্নুরের থালাসেরিতে বিজেপি নেতার বাড়িতে হামলা হয় বলে খবর। তার ঠিক কয়েক ঘণ্টা আগেই সিপিএম সাংসদের বাড়িতে বোমা ছোড়া হয়। থালসেরিরই সিপিএম সাংসদ এ এন সামসেরের বাড়িতে হামলা চলে, ভাঙা হয় সাংসদের বাড়ির পাঁচিল। শবরীমালা ভক্তদের মারে চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল, তবু ক্যামেরা আঁকড়ে রইলেন শাজিলা শুক্রবার রাতেই আরও বেশ কয়েকজন বিজেপি ও সিপিএম নেতাদের বাড়ির দরজা, জানালা ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির বাইরে বোমা ছুড়ে ঘরের প্রাচীর নষ্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে। পর পর হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপ করছে।গতকাল রাতে শুধু কান্নুরেই ৭৬টি মামলা দায়ের হয়েছে। রাতারাতি গ্রেফতার হয়েছে ১১০, আটক করা  হয়েছে ২০৪ জনকে। Image result for sabarimala agitation অন্যদিকে, বুধবার শবরীমালা মন্দিরের দরজা বন্ধ করে চলেছিল শুদ্ধিকরণ প্রক্রিয়া। মঙ্গলবার ভোর রাতে দুই মহিলা মন্দিরের অন্দরে গিয়ে পুজো দিয়েছিলেন। যা শবরীমালায় নতুন ইতিহাস সৃষ্টি করে। কিন্তু, এই খবর ও মহিলাদের মন্দিরের ভিতরে যাওয়ার ফুটেজ সামনে আসতেই মন্দির শুদ্ধ করার কাজ শুর হয়। যা আইন বিরুদ্ধ বলে মনে করছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।তিনি জানান, মন্দির শুদ্ধিকরণের প্রথা সুপ্রিম কোর্টের জারি করা নির্দেশকে সরাসরি লঙ্ঘন করছে। কেন শুদ্ধিকরণ! এই জবাব দিতে হবে মন্দিরের প্রধান পুরোহিতকে বলে জানান তিনি। ‘স্বপ্ন সফল’ শবরীমালা দর্শন করে এসে জানালেন দুই মহিলা শুক্রবার, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই মন্দিরে প্রধান পুরোহিত ও তাঁর পরিবারকে তলব করছে টিডিবি বা ত্রিভাঙ্কুর দেবশম বোর্ড। মন্দির শুদ্ধিকরণের কারণ ১৫ দিনের মধ্যে জানাতে হবে মন্দিরের প্রধান পুরোহিতকে বলে নির্দেশ দেয় টিডিবি । যা জানাতে রাজিও হয়েছেন পুরোহিত ও মন্দির কমিটি। শনিবার পরিস্থিতি যাতে নতুন করে খারাপ না হয় সেই দিকে লক্ষ্য রাখছে কেরল পুলিশ। বাড়তি বাহিনী মোতায়েত হয়েছে শবরীমালা মন্দিরের সামনে। আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/sri-lankan-woman-who-reaches-sabarimala/

```