Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিমানের দরজা আচমকাই খুলে গেল, মাঝ আকাশে উড়ছে টুপি থেকে মালপত্র! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বিমান তখন মাঝ আকাশে, আচমকাই দরজা খুলে গেল। আর তাতেই ঘটে গেল বিপত্তি (Russian plane door opens)। বিমানের মধ্যে থাকা বাতাসের চাপ হাল্কা হয়ে যায়। যাত্রীদের মালপত্র উড়ে বেরিয়ে যেতে শুরু করে। আর ফুরফুরে বাতাস ঢুকে পড়ে বিম

বিমানের দরজা আচমকাই খুলে গেল, মাঝ আকাশে উড়ছে টুপি থেকে মালপত্র! দেখুন ভিডিও

শেষ আপডেট: 10 January 2023 13:26

দ্য ওয়াল ব্যুরো: বিমান তখন মাঝ আকাশে, আচমকাই দরজা খুলে গেল। আর তাতেই ঘটে গেল বিপত্তি (Russian plane door opens)। বিমানের মধ্যে থাকা বাতাসের চাপ হাল্কা হয়ে যায়। যাত্রীদের মালপত্র উড়ে বেরিয়ে যেতে শুরু করে। আর ফুরফুরে বাতাস ঢুকে পড়ে বিমানের মধ্যে! রাশিয়ার এনএন-২৬-এর যাত্রীরা এমন ঘটনার সাক্ষী থাকলেন।

২৫ জন যাত্রী নিয়ে সাইবেরিয়া মাগান শহর থেকে উড়েছিল। যখন ঘটনাটি ঘটে তখন বিমানের বাইরের তাপমাত্রা ছিল মাইনাস ৪১ ডিগ্রি। আচমকাই যাত্রীরা লক্ষ্য করেন বিমানের পিছনের দিকে যে দরজা সেটি খুলে যায়। সেই দরজার সামনে যে পর্দাটা লাগানো ছিল সেটাও উড়তে শুরু করে এবং কনকনে ঠান্ডা বাতাস ঢুকতে থাকে।

সোশ্যাল মিডিয়ায় এমন বেশ কয়েকটি ভিডিও ঘুরছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের পিছনের দরজার অংশ ভাঙা। সেখান থেকে যে হাওয়ার তোড়, তাতে যাত্রীদের অবস্থা তথৈবচ। ব্যাগ থেকে শুরু করে মাথার টুপি উড়ে যাচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায়।

বিমানটি সাইবেরিয়া থেকে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাগাদানে যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝ আকাশে এমন বিপত্তি ঘটায় পাইলট সিদ্ধান্ত নেন বিমান ঘুরিয়ে মাগানেই ফিরে যাবেন। বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানে থাকা যাত্রী ও ক্রুরা নিরাপদই রয়েছেন। তেমন বড় কোনও বিপদ ঘটেনি। তবে কেন এমন ঘটল তার তদন্ত শুরু হয়েছে।

দেখুন ভিডিও---

https://twitter.com/Lyla_lilas/status/1612439228947861504

খাবার খেতে গিয়ে মুখে পড়ল কাঁকর, এয়ার ইন্ডিয়ার বিমানে চটে লাল যাত্রী


```