Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মহাকাশে সিনেমার শ্যুটিং! ইতিহাস গড়তে চলেছেন রুশ অভিনেতা-অভিনেত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: শূন্যে ভেসে শ্যুটিং ফ্লোরে ঢুকছেন জুলিয়া পেরেসলিড। ক্যামেরাম্যান, ডিরেক্টরও যাতায়াত করছেন উড়ে উড়েই। বিখ্যাত হলিউড ছবি ‘গ্র্যাভিটি’-র কথা মনে পড়ছে কি? কল্পবিজ্ঞানের সিনেমা হলেও কৃত্রিম শ্যুটিং সেট বানানো হয়নি (Space)। এই

মহাকাশে সিনেমার শ্যুটিং! ইতিহাস গড়তে চলেছেন রুশ অভিনেতা-অভিনেত্রীরা

শেষ আপডেট: 6 October 2021 09:44

দ্য ওয়াল ব্যুরো: শূন্যে ভেসে শ্যুটিং ফ্লোরে ঢুকছেন জুলিয়া পেরেসলিড। ক্যামেরাম্যান, ডিরেক্টরও যাতায়াত করছেন উড়ে উড়েই। বিখ্যাত হলিউড ছবি ‘গ্র্যাভিটি’-র কথা মনে পড়ছে কি? কল্পবিজ্ঞানের সিনেমা হলেও কৃত্রিম শ্যুটিং সেট বানানো হয়নি (Space)। এই ছবির শ্যুটিং বাস্তবেই হতে চলেছে মহাকাশে। পৃথিবীর প্রথম কোনও সিনেমা যা শ্যুট হবে মহাকাশে। ভাবলেই অবাক লাগে! 100521-crew2.jpg আমেরিকাকে পেছনে ফেলে মহাকাশে সিনেমা বানাতে চলেছে রাশিয়া। পৃথিবীর কক্ষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এই ছবির শ্যুট হবে। ছেঁড়াকাটা দৃশ্য নয়, প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের সিনেমার শ্যুটিং হতে চলেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। 100521-launch1.jpg মঙ্গলবার রাতে রুশ মহাকাশযান ‘সয়ুজ এমএস-১৯’ চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন রুশ মহাকাশচারী ও অভিনেতা অ্যান্টন স্কাপলেরভ, রুশ অভিনেত্রী জুলিয়া পেরেসলিড এবং পরিচালক-প্রযোজক ক্লিম শিপেঙ্কো। কাজাখাস্তানের বৈকানুর থেকে মহাকাশযানের উৎক্ষেপণ হয়। রাশিয়ার তৈরি মহাকাশে প্রথম শ্যুট হতে চলা পূর্ণদৈর্ঘ্যের এই সিনেমার নাম ‘দ্য চ্যালেঞ্জ’। ভূপৃষ্ঠ থেকে ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর কাছের কক্ষপথে (‘লো-আর্থ অরবিট’) রয়েছে মহাকাশ স্টেশন। এই মহাকাশ স্টেশনে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, রুশ মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’, জাপানি মহাকাশ গবেষণা সংস্থা ‘জাক্সা’ ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি ‘এসা’। Kazakhstan Russia Space নাসা জানিয়েছে, নভেম্বরে মহাকাশে শ্যুটিংয়ের জন্য পাঠানো হচ্ছে অভিনেতা টম ক্রুজকে। তবে তার আগেই রুশ অভিনেতা-অভিনেত্রীরা মহাকাশ স্টেশনে পৌঁছে গেছেন। এর আগে ‘ইন্টারস্টেলার’, ‘মুন’, ‘স্টার ট্রেক’, ‘গ্র্যাভিটি’, ‘স্টার ওয়র্স’, ‘দ্য মার্শিয়ান’, ‘সোলারিস’, ‘ফার্স্ট ম্যান’-এর মতো অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্রগুলির সবকটিই শ্যুট হয়েছিল হলিউডের স্টুডিওতে। মহাকাশে এখনও অবধি মোট ৬৫ জন মহিলা গিয়েছেন। ২০১৮ সাল থেকে মাইক্রোগ্র্যাভিটি নিয়ে গবেষণা হয়েছে প্রায় আড়াই হাজার। বিশ্বের ১০৬টি দেশে প্রায় ৩৬০০ জন মহাকাশবিজ্ঞানী ও নভশ্চর অংশ নিয়েছেন স্পেস-মিশনে। পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্পেস স্টেশনে ছ’মাসের বেশি কোনও নভশ্চর থাকেন না। মহাকাশবিজ্ঞানীরা বলেন দীর্ঘসময় স্পেস স্টেশনে কাটালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। মার্কিন নভশ্চর স্কট কেলি ২০১৫ সালে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পাড়ি দিয়েছিলেন। কাটিয়েছিলেন এক বছরের বেশি। আইএসএস থেকে পৃথিবীতে ফেরার পর স্কটকে নিয়ে পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা দেখেন শুধু শারীরিক (ফিজ়িয়োলজিক্যাল) বদল নয়, জিনের বদলও ঘটেছে দীর্ঘ মহাকাশবাসে। এই মহাকাশস্টেশনেই এবার ফিল্ম শ্যুট করার বড় চ্যালেঞ্জ নিয়েছেন রুশ অভিনেতা-অভিনেত্রীরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```