Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

Russia UN : রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার আনা প্রস্তাবেও ভোট দিল না ভারত

দ্য ওয়াল ব্যুরো : অতীতে ইউক্রেন সংকট নিয়ে রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার (Russia UN) বিরুদ্ধে আনা দু’টি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত। বুধবার রাশিয়ার (Russia UN) আনা প্রস্তাবেও ভোট দিল না ভারত। নিরাপত্তা পরিষদে আনা ওই প্রস্তাবে আমেরিকা ও আ

Russia UN : রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার আনা প্রস্তাবেও ভোট দিল না ভারত

শেষ আপডেট: 24 March 2022 05:58

দ্য ওয়াল ব্যুরো : অতীতে ইউক্রেন সংকট নিয়ে রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার (Russia UN) বিরুদ্ধে আনা দু’টি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত। বুধবার রাশিয়ার (Russia UN) আনা প্রস্তাবেও ভোট দিল না ভারত। নিরাপত্তা পরিষদে আনা ওই প্রস্তাবে আমেরিকা ও আরও ১১ টি দেশও ভোট দেয়নি। রাশিয়ার (Russia UN) সঙ্গে সিরিয়া, উত্তর কোরিয়া এবং বেলারুশ যৌথভাবে ওই প্রস্তাব পেশ করেছিল। রাশিয়া (Russia UN) ও চিন প্রস্তাবের পক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের অপর সদস্যরা ভোটদানে বিরত থেকেছে।

রাশিয়ার আনা প্রস্তাবে বলা হয়েছিল, যুদ্ধের সময় সাধারণ মানুষ, বিশেষত নারী ও শিশুদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাঁরা যাতে নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট প্রতিটি পক্ষকে একমত হতে হবে। ওই প্রস্তাবে কিন্তু কোথাও ইউক্রেনে আগ্রাসনের কথা বলা হয়নি। প্রস্তাব নিয়ে ভোটাভুটির পরে কয়েকটি দেশ বিবৃতি দিয়েছে। ভারত কোনও বিবৃতি দেয়নি।

আমেরিকার বক্তব্য (Russia UN)

রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ড টুইট করে বলেন, নিরাপত্তা পরিষদের ১৩ টি সদস্য দেশ রাশিয়ার প্রস্তাবকে সমর্থন করেনি। ইউক্রেনে রাশিয়া যে মানবিক সংকট সৃষ্টি করেছে, তা থেকে সকলের নজর ঘোরানোর জন্য ওই প্রস্তাব আনা হয়েছিল।

পরে লিন্ডা বলেন, মানবিক সংকট নিয়ে আদৌ মাথাব্যথা নেই রাশিয়ার। যদি তারা সত্যিই মানবিক সংকট নিয়ে উদ্বিগ্ন হত, তাহলে ইউক্রেনে যুদ্ধ করত না।

রাষ্ট্রপুঞ্জে ব্রিটেনের দূত বারবারা উডওয়ার্ড বলেন, ইউক্রেনে মানবিক বিপর্যয়ের জন্য রাশিয়াই দায়ী। এই কথাটি যদি কোনও প্রস্তাবে স্পষ্ট লেখা না থাকে, তাহলে আমরা তার পক্ষে ভোট দেব না।

আরও পড়ুন : Indian on Jammu-Kashmir: জম্মু-কাশ্মীর নিয়ে চিনের নাক গলানোর অধিকার নেই, কড়া বার্তা ভারতের


```