Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

টাকার দামে ফের রেকর্ড পতন

দ্য ওয়াল ব্যুরো : পতন না বলে একে মহাপতন বলা যেতে পারে । বুধবার সকালে ৪৩ পয়সা পড়ল টাকার দাম। এখন এক ডলারের দাম ৭৩ টাকা ৩৪ পয়সা। টাকার দাম আগে কখনও এত কমে যায়নি। সোমবার বাজার বন্ধের সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭৩ টাকা ২৬ পয়সা।  শীঘ্রই দাম আর

টাকার দামে ফের রেকর্ড পতন

শেষ আপডেট: 3 October 2018 06:04

দ্য ওয়াল ব্যুরো : পতন না বলে একে মহাপতন বলা যেতে পারে । বুধবার সকালে ৪৩ পয়সা পড়ল টাকার দাম। এখন এক ডলারের দাম ৭৩ টাকা ৩৪ পয়সা। টাকার দাম আগে কখনও এত কমে যায়নি। সোমবার বাজার বন্ধের সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭৩ টাকা ২৬ পয়সা।  শীঘ্রই দাম আরও কমে ৭৩ টাকা ৩৪ পয়সায় দাঁড়ায়। আগামী মাস থেকে ইরান থেকে তেল সরবরাহে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।  সেই আশঙ্কায় এখন হু হু করে বাড়ছে তেলের চাহিদা। তেল কিনতে হলে চাই আমেরিকান ডলার।  তাই ডলারেরও চাহিদা বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে  টাকার দাম। বাজারে আশঙ্কা ছড়িয়েছে, বছরের শেষে তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়াতে পারে। এর ফলে বছরের শেষে আরও খারাপ হতে পারে টাকার অবস্থা। তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি এদেশ থেকে বিপুল অঙ্কের পুঁজি চলে যাচ্ছে বিদেশে। গত সোমবারই ফরেন ইনস্টিটিউশন্যাল ইনভেস্টররা ১৮৪২ কোটি টাকার শেয়ার বেচে দিয়েছে। তার ফলেও কমেছে টাকার দাম।

```