Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ট্র্যাকে শুয়ে তল্লাশি করছিলেন আরপিএফ জওয়ান, হঠাৎ চলতে শুরু করল ট্রেন! তারপর...

অন্য যে কেউ হলে হয়তো অজ্ঞান হয়ে যেত ওই সময়ে।

ট্র্যাকে শুয়ে তল্লাশি করছিলেন আরপিএফ জওয়ান, হঠাৎ চলতে শুরু করল ট্রেন! তারপর...

উপস্থিত বুদ্ধির জেরে ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা - প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 August 2024 15:22

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ছিল অবধারিত। কিন্তু স্রেফ উপস্থিত বুদ্ধির জেরে প্রাণে বেঁচে গেলেন এক আরপিএফ কর্মী। ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যান্ডেলে।  

মিথিলেশ কুমার নামের ওই আরপিএফ জওয়ান ব্যান্ডেল লাইনে একটি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাকে ঢুকে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় হঠাৎ সেই ট্রেনটি চলতে শুরু করে। এই মুহূর্তে ট্র্যাক থেকে যে তিনি বেরিয়ে আসবেন সেই সময়টুকুও ছিল না। অন্য যে কেউ হলে হয়তো অজ্ঞান হয়ে যেত ওই সময়ে। তারপরই ঘটে যেত ভয়ঙ্কর দুর্ঘটনা। কিন্তু ওই আরপিএফ জওয়ান নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগান।

ট্রেন চলতে শুরু করার মুহূর্তেই তিনি নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে লাইনের মাঝে ট্রেনের তলায় শুয়ে পড়েন! ট্রেন তাঁর উপর দিয়ে চলে গেলেও কোনও ক্ষতি হয়নি মিথিলেসের। আর এই ঘটনার ভিডিও করেন তাঁরই এক সহকর্মী। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। 

বর্ধমানের বাসিন্দা মিথিলেশ ব্যান্ডেলে আরপিএফ কনস্টেবল পদে কর্তব্যরত। গত বৃহস্পতিবার তিনি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাকে তল্লাশি করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে। পরবর্তী সময়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ব্যান্ডেল আরপিএফ অবশ্য এ বিষয়ে কোনও কিছু বলতে চায়নি। 

এদিকে এমন ঘটনা কীভাবে ঘটল তা নিয়েও কিছু বলেনি রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ঘটনাটি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন। তবে রেল সূত্রে খবর, যোগাযোগের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে।


```