
শেষ আপডেট: 19 May 2018 14:35
রানি এলিজ়াবেথের সামনে শপথ নিয়ে, পরস্পরকে চুমু খেয়ে, জীবনসঙ্গী হিসেবে পথ চলার অঙ্গীকার রাখলেন হ্যারি এবং মেগান। খাতায়-কলমে যাঁরা আজ থেকে ডিউক এবং ডাচেস অব সাসেক্স।
হোক রাজবাড়ি, তবু তো সেই পরের ঘরেই যাচ্ছে মেয়ে! তাই বিয়ের সময়ে বারবার চোখ মুছতে দেখা গেল মেগানের মা ডরিয়া রাগলানকে।
মেগান কিন্তু ব্রিটেনের বিখ্যাত ডিজ়াইনার ক্লেয়ার ওয়াইট কেলারের তৈরি সাদামাঠা কিন্তু ভীষণ অভিজাত গাউনে অনন্যা। অফশোল্ডার সাদা পোশাক, ফুল হাতা। মাথায় পাথর বসানো টায়রা, নেটের ওড়না নেমে এসেছে সামনে। আর ওড়না ধরার জন্য পিছনে কচিকাঁচাদের ভিড়।
নতুন কাকিমার ওড়না সামলাতে দেখা গেল কেট মিডলটনের ছেলেমেয়ে জর্জ এবং শার্লটকেও। তাদের ছোট্ট ভাই লুই অবশ্য বাদ পড়েছে এই বিয়েবাড়ি থেকে।