Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ছাগলে অরুচি, বাঘের আতঙ্কে বনকর্মীরা গাছে! ৩ দিন হুলস্থুলের পর জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল 

এমনিতে সুন্দরবনের মানুষ বাঘের পড়শি, ডোরাকাটার বিপদ মাথায় করেই তাঁদের জীবনযাপন। কিন্তু মাঝে মধ্যেই সেই সহাবস্থান শান্তিপূর্ণ থাকে না।

ছাগলে অরুচি, বাঘের আতঙ্কে বনকর্মীরা গাছে! ৩ দিন হুলস্থুলের পর জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল 

শেষ আপডেট: 11 December 2023 12:00

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকেই আতঙ্কের প্রহর গুনছিলেন কুলতলির মানুষজন। জঙ্গল এবং লোকালয়ের ভিতর একাধিক জায়গায় মিলেছিল বাঘের পায়ের ছাপ। তারপর থেকেই দক্ষিণরায়ের আতঙ্কে কার্যত ঘুম উড়েছিল এলাকাবাসীদের। বনকর্মীদের খবর দিয়েও লাভ হয়নি। ছাগলের টোপ, ড্রোন ক্যামেরার নজরদারি, সব এড়িয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল রয়্যাল বেঙ্গল। অবশেষে সোমবার আতঙ্কের অবসান। নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে আজমলমারির জঙ্গলে ফিরে গেল সেই বাঘ। 

শুক্রবার থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ার পর থেকেই তুমুল আতঙ্ক ছড়িয়েছিল। এমনিতে সুন্দরবনের মানুষ বাঘের পড়শি, ডোরাকাটার বিপদ মাথায় করেই তাঁদের জীবনযাপন। কিন্তু মাঝে মধ্যেই সেই সহাবস্থান শান্তিপূর্ণ থাকে না। নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের খপ্পরে পড়েন অনেকেই, হাঁস-মুরগি চুরি তো নিত্যদিনের ঘটনা। বাঘের পায়ের ছাপ দেখার পর থেকেই তাই ঘুম উড়েছিল মৈপীঠের বাসিন্দাদের। 

বন দফতরে খবর দেওয়া হয়। বাঘ ধরতে খাঁচা নিয়ে হাজির হন বনকর্মীরা। কিন্তু ছাগলের টোপ দিলেও সেই ফাঁদে পা দেয়নি বাঘ। কোথায় সে রয়েছে তা জানতে ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চলছিল। মাঝে মধ্যে রয়্যাল বেঙ্গলের দেখা মিললেও তার নাগাল পাওয়া যাচ্ছিল না। সকলের চোখে ধুলো দিয়ে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছিল সেটি। তার আতঙ্কে গাছে উঠে বসে ছিলেন বনকর্মীরা। 

তবে সোমবার শেষমেশ শান্তি মিলেছে। জানা গেছে, এদিন সকালে মাকরি নদীতে ঝাঁপ দেয় বাঘটি। তারপর সাঁতরে পাড়ে উঠে আজমলমারির জঙ্গলে ঢুকে যায় সেটিও। বাঘ গ্রামছাড়া হতেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন মৈপীঠের মানুষজন। 


```